Advertisement

Pakistan: খামেনেই মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনায় মৃত বেড়ে ৩৫, সকলেই পাক নাগরিক

ইজরায়েলি-আমেরিকান বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই-র মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের একাধিক শহরে ব্যাপক বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটেছে। বিভিন্ন সংঘর্ষে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 11:29 AM IST
  • ইজরায়েলি-আমেরিকান বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই-র মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের একাধিক শহরে ব্যাপক বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটেছে।
  • বিভিন্ন সংঘর্ষে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইজরায়েলি-আমেরিকান বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেই-র মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানের একাধিক শহরে ব্যাপক বিক্ষোভ ও হিংসার ঘটনা ঘটেছে। বিভিন্ন সংঘর্ষে মোট ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করাচিতে মার্কিন কনস্যুলেটে হামলা
করাচিতে শিয়া গোষ্ঠীর বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে মিছিল করে। সুলতানাবাদ থেকে মাই কোলাচি হয়ে কনস্যুলেটের দিকে এগোনোর সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং পরে নিরাপত্তারক্ষীদের গুলিচালনার ঘটনায় সেখানে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশের ওপর পাথর ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েন করে।

স্কার্দু, লাহোর ও ইসলামাবাদেও অশান্তি
স্কার্দুতে একটি মার্কিন দফতরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ১১ জন নিহত হন। ইসলামাবাদে পৃথক বিক্ষোভে আরও দুজন প্রাণ হারান। এছাড়া লাহোরেও আমেরিকা ও ইজরায়েল বিরোধী স্লোগান তুলে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

করাচিতে কড়া নিরাপত্তা
হিংসার পর করাচির সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমটি খান রোড ও মাই কোলাচি রোড সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ট্রাফিক পুলিশ সাধারণ মানুষকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া
খামেনির মৃত্যুর খবরে ইরানজুড়েও শোক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। রাজধানী তেহরান এবং ইসফানে সমর্থকেরা রাস্তায় নেমে আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।
 

 

Read more!
Advertisement
Advertisement