
পাকিস্তান বেগরবাই করলে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেওয়া হবে। এবার তারাই সিদ্ধান্ত নিক, ভূগোলে থাকতে চায় না ইতিহাসের পাতায়। পাকিস্তানকে এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তাঁর এই মন্তব্যে ভীত পাকিস্তান। এসেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রতিক্রিয়া।
ভারত প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, "ভারত যদি আমাদের সঙ্গে ঝামেলা করে, আমরা এর ভূগোলই পাল্টে দেব।”
পাকিস্তানের এই মন্তব্য এসেছে ভারতীয় সেনাপ্রধানের সতর্কবার্তার জবাবে।
পাকিস্তানকে কী বলেছিলেন ভারতীয় সেনাপ্রধান?
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কাজ করা চালিয়ে যেতে থাকে, তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা মানচিত্রের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের। অপারেশন সিঁদুরের প্রথম বার্ষিকী উদযাপনের প্রেক্ষাপটে এই বিবৃতিটি করেন।
গত শনিবার মানকাশ সেন্টারে এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তানকে অবশ্যই তার নীতি পরিবর্তন করতে হবে।
সেনাপ্রধান আরও বলেন, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী একই বা তার চেয়েও কঠোরভাবে জবাব দেবে। তাঁর বার্তা ছিল, পাকিস্তানের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা, ভারত সন্ত্রাসবাদ বরদাস্ত করবে না।