Advertisement

Pakistan Dam Collapse: চিনা বাঁধ ভেঙে ভয়াবহ দুর্গতি পাকিস্তানের, সিন্ধুতে বন্যার আশঙ্কা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ধসে পড়ল চিনা নির্মাণাধীন একটি বাঁধ। যার জেরে সিন্ধু নদে সাঁতার, নৌবিহার নিষিদ্ধ করেছে পাক প্রশাসন।

চিনা বাঁধ ভেঙে ভয়াবহ দুর্গতি পাকিস্তানেরচিনা বাঁধ ভেঙে ভয়াবহ দুর্গতি পাকিস্তানের
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 7:12 PM IST
  • সোমবার পাকিস্তানে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা।
  • খাইবার পাখতুনখোয়ায় ধসে পড়েছে চিনের তৈরি বাঁধের একাংশ।
  • পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তারবেলা বাঁধের T5 নির্মাণস্থলে পাথরের একটি অংশ ধসে পড়ে।

সোমবার পাকিস্তানে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা। খাইবার পাখতুনখোয়ায় ধসে পড়েছে চিনের তৈরি বাঁধের একাংশ। যার জেরে জলের স্রোতে ভেসে যায় একাধিক এলাকা। এমনকি একজন শ্রমিকও জলের তোড়ে ভেসে যান। যদিও পরে তাঁকে উদ্ধার করা সম্ভব হয়।

একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তারবেলা বাঁধের T5 নির্মাণস্থলে পাথরের একটি অংশ ধসে পড়ে।  বাঁধটি নির্মাণ করছিল চিনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অফ চায়না লিমিটেড (PCCCL)। বাঁধ ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের জল ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ।

পাকিস্তানের জল ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, এই ড্যামের সংযোগকারী টানেল খননের সময় দুর্বল শিলা ধসে পড়ায় টানেল এবং নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে জলে ঢুকে পড়ে। এই ঘটনার পরপরই জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও দুর্ঘটনায় একজন শ্রমিক ভেসে যাওয়ার খবর পাওয়া গিয়েছে, পরে তাঁকে উদ্ধার করা হয়।  ডন- এর  ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সব শ্রমিকেরাই নিরাপদে রয়েছে।

সোয়াবির ডেপুটি কমিশনার নাসরুল্লাহ খান জানিয়েছেন,  জরুরি অবস্থার কারণে বাঁধ থেকে অতিরিক্ত জল ছাড়া হয়েছে। যা সিন্ধু নদীর প্রবাহ ও জলস্তর বাড়িয়ে দিতে পারে। তিনি  সিন্ধু নদীতে স্নান, সাঁতার বা নৌকা সফর করতে আপাতত নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছেন। এখন সিন্ধুতে নামতে আপত্তি জানিয়েছেন তিনি।

বিশেষ বিষয় হল, বড় ধরনের নির্মাণকাজের ক্ষেত্রে পাকিস্তানের নিজের অবদান প্রায় শূন্যের সামিল। এ ধরনের যে কোনো নির্মাণকাজের জন্য পাকিস্তান চিনের ওপর নির্ভরশীল। তবে, পাকিস্তানের কাজে চিন কখনই সততা দেখায় না। এরই ফল হলো এই মর্মান্তিক ঘটনা।  

 

Read more!
Advertisement
Advertisement