Advertisement

কলকাতায় হামলার হুমকি তো দিচ্ছে, কিন্তু পাকিস্তানের হাতে এমন অস্ত্র কি আদৌ আছে?

পাকিস্তান থেকে প্রায় ২০০০ কিমি দূরে অবস্থিত কলকাতায় হামলায় চালানোর ক্ষমতা কি আদৌ রয়েছে পাকিস্তানের?

পাকিস্তানি সেনার হাতে কী কী অস্ত্র আছে?পাকিস্তানি সেনার হাতে কী কী অস্ত্র আছে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • এবার কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা।
  • তার দাবি, ভবিষ্যতে যুদ্ধ হলে কলকাতায় হামলা চালাবে পাকিস্তান।
  • কিন্তু পাকিস্তান থেকে প্রায় ২০০০ কিমি দূরে অবস্থিত কলকাতা।

এবার কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা। তার দাবি, ভবিষ্যতে যুদ্ধ হলে কলকাতায় হামলা চালাবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান থেকে প্রায় ২০০০ কিমি দূরে অবস্থিত কলকাতায় হামলায় চালানোর ক্ষমতা কি আদৌ রয়েছে পাকিস্তানের?

আসিফ খোয়াজা পাকিস্তানের শিয়ালকোট থেকে এই হুমকি দিয়েছে। শিয়ালকোট থেকে কলকাতার সরাসরি আকাশপথের দূরত্ব প্রায় ১,৬০০-১,৭০০ কিলোমিটার, আর সড়কপথের দূরত্ব ২,০০০ কিলোমিটারেরও বেশি।

পাকিস্তানের দাবি, তাদের হাতে  এখন এমন একটি দূরপাল্লার অস্ত্র রয়েছে যা কলকাতা পর্যন্ত পৌঁছাতে সক্ষম। পাকিস্তানের এই মিসাইলটি আসলে শাহীন-৩।

শাহীন-৩ মিসাইল: পাকিস্তানের সবচেয়ে বিপজ্জনক অস্ত্র শাহীন-৩ হল পাকিস্তানের দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটির পাল্লা ২,৭৫০ কিলোমিটার। ২০১৫ সালে এর প্রথম পরীক্ষা চালানো হয় এবং বর্তমানে এটি সম্পূর্ণরূপে কার্যকর রয়েছে। এটি পারমাণবিক অস্ত্রও বহন করতে পারে। এটি সমগ্র ভারতীয় মূল ভূখণ্ডকে পাল্লায় নিতে পারে। কলকাতা , দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, এমনকি আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জও এর আওতার মধ্যে রয়েছে।

পাকিস্তানের অন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 

শাহীন-৩ ছাড়াও পাকিস্তানের কাছে আরও অনেকগুলি মিসাইলও রয়েছে। সেগুলি হল-

শাহীন-২: এটির পাল্লা সর্বোচ্চ ১,৮০০ কিলোমিটার। কলকাতা, দিল্লি, লখনউ এবং উত্তর ভারতের প্রধান শহরগুলি সহজেই এর নাগালের মধ্যে রয়েছে।

শাহীন-১: পাল্লা ৭৫০ কিলোমিটার। এর পাল্লা কম হলেও এটি পাঞ্জাব ও রাজস্থানের মতো এলাকা সহজেই কভার করে।

হুমকির তাৎপর্য এবং ভারতের উপর এর প্রভাব

পাকিস্তানের এই হুমকি অত্যন্ত গুরুতর। কারণ শাহীন-৩ এর পাল্লা ২৭৫০ কিলোমিটার। যার মধ্যে রয়েছে কলকাতাও। পাকিস্তান একে কৌশলগত প্রতিরোধ বলে, যার অর্থ তারা ভারতকে পাল্টা হামলার হুমকি দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান মূলত আক্রমণ ঠেকাতেই জন্যই এই মিসাইলগুলো ব্যবহার করে।

ভারত কতটা তৈরি?

পাকিস্তানের হামলা ঠেকানোর ক্ষমতা ভারতের রয়েছে। ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বহুস্তরীয়। ভারতের হাতে এমন ক্ষমতা রয়েছে, যা পাকিস্তানি মিসাইলগুলোকে পাক ভূখণ্ডের মধ্যেই ধ্বংস করে দিতে পারে।

Advertisement

এছাড়াও ভারতের হাতে রয়েছে দূরপাল্লার মিসাইল অগ্নি-৫। যেটির পাল্লা ৭০০০ কিমির বেশি। ফলে কলকাতায় হামলা চালানোর আগে হাজারবার ভাবতে হবে পাকিস্তানকে।
 

 

Read more!
Advertisement
Advertisement