Advertisement

Pakistani Astronaut Zeeshan Ali: গবেষণা না পিকনিক? মহাকাশে বাটার চিকেন, বিফ নিহারি, হালাল মাংস খেতেই ব্যস্ত পাকিস্তানের মহাকাশচারী

চিনের তিয়াংগং স্পেস স্টেশনে থাকা পাকিস্তানি মহাকাশচারীর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে স্পেশাল হালাল মেনু। বাটার চিকেন থেকে বিফ নিহারি কী নেই তাতে!

পাকিস্তানি মহাকাশ জিশান আলিপাকিস্তানি মহাকাশ জিশান আলি
Aajtak Bangla
  • চিন,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 9:31 AM IST
  • পাকিস্তানি মহাকাশচারীর জন্য স্পেশাল হালাল মেনু
  • বাটার চিকেন থেকে বিফ নিহারি কী নেই তাতে!
  • মহাকাশে গিয়েছেন চিনা রকেটে চেপে

মহাকাশে ভেসে বেড়াচ্ছেন মহাকাশচারীরা। আর তাঁদের জন্য থরে থরে সাজানো রয়েছে জিভে জল আনা কিছু সুস্বাদু খাবারের পদ। বাটার চিকেন, ল্যাম্ব কোরমা থেকে শুরু করে বিফ নিহারি, কী নেই সেই তালিকায়! চিনের তিয়াংগং স্পেস স্টেশনে থাকা পাকিস্তানি মহাকাশচারীর কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই স্পেশাল মেনু। শতাধিক হালাল খাবারের আয়োজন করা হয়েছে পাক নভোচরের জন্য।

পাকিস্তানের প্রথম মহাকাশচারী হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন ৪০ বছর বয়সী মহম্মদ জিশান আলি। বুধবার শেনঝৌ-২৪ মহাকাশযানে চেপে তিনি তিয়াংগং স্পেস স্টেশনে পৌঁছেছেন। সেখানে আগে থেকেই শেনঝৌ-২৩ অভিযানের ৩ মহাকাশচারী ছিলেন। ফলে দুই অভিযানের মোট ৬ মহাকাশচারী এ বার একসঙ্গে মহাকাশে সময় কাটাবেন। তাঁদের জন্যই আয়োজন করা হয়েছে বিশেষ নৈশভোজের।

জিশান আলির পছন্দ, খাদ্যাভ্যাস, ধর্মীয় বিধিনিষেধ এবং পুষ্টির চাহিদার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই বিশেষ মেনু। মহাকাশে কোনও অতিথি মহাকাশচারীর জন্য এমন বিশেষ খাবারের আয়োজন নিঃসন্দেহে এর আগে হয়নি।

শতাধিক হালাল খাবার, কী কী থাকছে মেনুতে?
বিশেষভাবে তৈরি এই মেনুতে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় একাধিক পদ। বিফ নিহারি, ল্যাম্ব কোরমা, কারি ছোলা এবং বাটার চিকেনের মতো পদ রাখা হয়েছে তালিকায়। এই খাবারগুলি তৈরি করার আগে পাকিস্তানের খাদ্যাভ্যাস, সংস্কৃতি এবং পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন চিনের বিশেষজ্ঞরা। জিশান আলির পছন্দের মশলার কথাও মাথায় রাখা হয়েছে। বিশেষ করে হলুদ ও কারির মতো মশলার ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে।

চিনের অ্যাস্ট্রোনট সেন্টারের গবেষক চেন জুনলি জানিয়েছেন, মহাকাশচারীদের পর্যাপ্ত শক্তি ও পুষ্টি জোগানোর পাশাপাশি খাবারগুলি যাতে সহজে হজম হয়, সেদিকেও নজর দেওয়া হয়েছে। বিশেষ করে মহাকাশে পৌঁছনোর প্রথম কয়েক দিনের কথা মাথায় রেখেই খাবার পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়াও খাবার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়ায় হালাল নিয়ম মেনে চলা হয়েছে। অর্থাৎ, ইসলাম ধর্মের খাদ্যবিধি অনুযায়ী উপকরণ নির্বাচন থেকে শুরু করে রান্নার পদ্ধতি পর্যন্ত সব কিছুতেই গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানি মহাকাশচারীদের মতামত নিয়ে বারবার খাবারের স্বাদ পরীক্ষা করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রান্নার পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে।

Advertisement

মহাকাশে ৬ মহাকাশচারীর বিশেষ নৈশভোজ
শেনঝৌ-২৩ এবং শেনঝৌ-২৪, দুই অভিযানের মহাকাশচারীরা একসঙ্গে এই বিশেষ নৈশভোজে করবেন। তাঁদের প্রত্যেকের খাদ্যাভ্যাস ও পছন্দের কথা মাথায় রেখেই খাবারের ব্যবস্থা করা হয়েছে। মহাকাশে সাধারণভাবে রান্না করার সুযোগ নেই। তাই পৃথিবীতে তৈরি খাবারই, প্যাকেটবন্দি ও সংরক্ষণ করে মহাকাশে পাঠানো হয়। মহাকাশচারীদের দীর্ঘ সময় সুস্থ রাখতে খাবারে প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিন-পাকিস্তান মহাকাশ সহযোগিতায় নতুন মাইলফলক
জিশান আলির তিয়াংগং স্পেস স্টেশনে পৌঁছনো চিন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৪০ বছর বয়সী এই পাইলট প্রথম পাকিস্তানি মহাকাশচারী হিসেবে মহাকাশে পা রেখেছেন। একই সঙ্গে তিনি তিয়াংগং স্পেস স্টেশনে পৌঁছনো প্রথম বিদেশি মহাকাশচারী।

জানা গিয়েছে, ৫ থেকে ১০ দিন মহাকাশে থাকবেন জিশান আলি। সেখানে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে চেপেই পৃথিবীতে ফিরে আসার কথা তাঁর।

 

Read more!
Advertisement
Advertisement