Advertisement

"আমাদের কাছে এক দিনেরও পেট্রোল নেই, কিন্তু ভারতের কাছে..." তীব্র ক্ষোভ প্রকাশ পাকিস্তানি মন্ত্রীর

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বই জ্বালানি সঙ্কটে ভুগছে। বহু দেশে মুদ্রাস্ফীতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। খোদ ইরানেই লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। যুদ্ধের জেরে ইরানের অর্থনীতিও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাল খারাপ পাকিস্তানেরও। খোদ পাক পেট্রোলিয়ামমন্ত্রী আলি মালিকের কথা থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থার কথা সামনে এসেছে।

তীব্র ক্ষোভ প্রকাশ পাকিস্তানি মন্ত্রীরতীব্র ক্ষোভ প্রকাশ পাকিস্তানি মন্ত্রীর
Aajtak Bangla
  • ইসলামাবাদ,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 9:01 AM IST
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বই জ্বালানি সঙ্কটে ভুগছে।
  • বহু দেশে মুদ্রাস্ফীতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
  • যুদ্ধের জেরে ইরানের অর্থনীতিও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে সারা বিশ্বই জ্বালানি সঙ্কটে ভুগছে। বহু দেশে মুদ্রাস্ফীতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। খোদ ইরানেই লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। যুদ্ধের জেরে ইরানের অর্থনীতিও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাল খারাপ পাকিস্তানেরও। খোদ পাক পেট্রোলিয়ামমন্ত্রী আলি মালিকের কথা থেকেই পাকিস্তানের আর্থিক অবস্থার কথা সামনে এসেছে।

পাকিস্তানের মন্ত্রী আলি মালিক জানিয়েছেন, পাকিস্তানের কাছে একদিনের প্রয়োজন মেটানোর মতো স্ট্রাটেজিক পেট্রোলিয়াম মজুদও নেই। পাকিস্তানি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী আক্ষেপ করে বলেন, দেশটিতে মাত্র পাঁচ থেকে সাত দিনের বাণিজ্যিক অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। 

এই বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে পাক মন্ত্রী বলেন, ""আমাদের কোনও স্ট্রাটেজিক তেলের মজুদ নেই...আমাদের শুধু বাণিজ্যিক মজুদ রয়েছে। পাঁচ থেকে সাত দিনের মতো অপরিশোধিত তেল আছে এবং তেল বিপণন সংস্থাগুলোর (ওএমসি) কাছে থাকা পরিশোধিত পণ্য দিয়ে মাত্র ২০-২১ দিন চলে যায়। আমরা ভারতের মতো নই, যাদের ৬০-৭০ দিনের মজুদ রয়েছে এবং যারা একবার ইঙ্গিত দিলেই যে কোনও জায়গা থেকে তেল সংগ্রহ করতে পারে।"

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, স্ট্রাটেজিক রিজার্ভে থাকা তেল আপৎকালীন পরিস্থিতিতে কোনও দেশের জ্বালানি সঙ্কটের মোকাবিলা করতে পারে। পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রীর কথা থেকেই ভারত ও পাকিস্তানের ফারাক স্পষ্ট হয়ে উঠেছে। পেট্রোল নিয়ে যে পাকিস্তান মহা দুঃশ্চিন্তায় রয়েছে  তা আলি মালিকের কথা থেকেই স্পষ্ট হয়ে উঠেছে।

অন্যদিকে, ভারতের স্ট্রাটেজিক  পেট্রোলিয়াম মজুদের (এসপিআর) মোট ধারণক্ষমতা ৫৩ লক্ষ মেট্রিক টন।  যা প্রায় ৩৬.৯২ কোটি ব্যারেলের সমতুল্য। এর উল্টোদিকে থাকা পাকিস্তানের কোনও স্ট্রাটেজিক পেট্রোলিয়াম মজুদ নেই।

 

Read more!
Advertisement
Advertisement