Advertisement

Nepal Plane Crash: নেপালে পাহাড়ে ধাক্কা খেয়ে নদীতে বিমান, এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত

নেপালে বড় বিমান দুর্ঘটনা। রবিবার পোখরা বিমানবন্দরের কাছে ৬৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে একটি বিমান। জানা গিয়েছে, যে বিমানটি ভেঙে পড়েছে সেটি ইয়েতি এয়ারলাইন্সের বিমান। এর আসন সংখ্যা ৭২।

নেপালে বড়সড় দুর্ঘটনা, ৬৮ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমাননেপালে বড়সড় দুর্ঘটনা, ৬৮ যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 15 Jan 2023,
  • अपडेटेड 4:22 PM IST
  • বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন
  • এটি ইয়েতি এয়ারলাইন্সের বিমান

নেপালে বড় বিমান দুর্ঘটনা (Nepal Plane Crash)। রবিবার বেলা ১১টা ১০ নাগাদ পোখরা বিমানবন্দরের (Pokhara International Airport) কাছে ৬৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে একটি বিমান। জানা গিয়েছে, যে বিমানটি ভেঙে পড়েছে সেটি ইয়েতি এয়ারলাইন্সের (Yeti Airlines) বিমান। এর আসন সংখ্যা ৭২। পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এটি ভেঙে পড়েছে।

বিমানটি রাজধানী কাঠমাণ্ডু থেকে পোখারা যাচ্ছিল। ৭২ আসনের এই ATR-72 বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য অর্থাৎ মোট ৭২ জন ছিলেন। বিমানটি পোখারার কাছে সময় পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। নেপালি মিডিয়ার দাবি, পোখারার পুরনো অভ্যন্তরীণ বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

এখানেই ভেঙে পড়ে বিমান

পাহাড়ে ধাক্কা খেয়ে বিমানটি সেতী নদীতে পড়ে যায়। দুর্ঘটনার স্থান থেকে দীর্ঘক্ষণ ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

জোর কদমে উদ্ধারকাজ চলছে এবং আপাতত বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত বিমান দুর্ঘটনাস্থল থেকে ৩৬টি মৃতদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement