Advertisement

Narendra Modi- Donald Trump : G-7 সম্মেলনে ১৬ মাস পর মুখোমুখি মোদী-ট্রাম্প, করমর্দন করে পাশাপাশি বসলেন দুই নেতা

সম্মেলনের ভেন্যুতে প্রধানমন্ত্রী মোদী পৌঁছলে তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron। এরপর বিশ্বের সাতটি প্রধান শিল্পোন্নত দেশের জোট জি-৭-এর নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী।

জি সেভেন সম্মেলনে মোদী ও ট্রাম্প জি সেভেন সম্মেলনে মোদী ও ট্রাম্প
Aajtak Bangla
  • প্যারিস ,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 7:18 PM IST
  • সূত্রের খবর, দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে
  • বাণিজ্য, কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে

ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনে মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১৬ মাস পরে দুই নেতার মুখোমুখি দেখা হল। তাঁরা একে অপরের সঙ্গে করমর্দন করেন ও কথা বলেন। সেই ছবি সামনে এসেছে। 

সূত্রের খবর, দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বাণিজ্য, কৌশলগত সহযোগিতা, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে সাক্ষাতের পর এটাই মোদী ও ট্রাম্পের প্রথম সরাসরি বৈঠক। 

G-7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছে প্রধানমন্ত্রী মোদী জানান, বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। পাশাপাশি ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থ ও উদ্বেগও এই মঞ্চে তুলে ধরবেন বলেও জানান।

চলতি বছরের এই সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্যসূচিতে রয়েছে। এই প্রেক্ষাপটে মোদি-ট্রাম্প বৈঠকের দিকে বিশেষ নজর রয়েছে কূটনৈতিক মহলের। 

এর আগে, সম্মেলনের ভেন্যুতে প্রধানমন্ত্রী মোদী পৌঁছলে তাঁকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron। এরপর বিশ্বের সাতটি প্রধান শিল্পোন্নত দেশের জোট জি-৭-এর নেতাদের সঙ্গে সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী।
 

Read more!
Advertisement
Advertisement