Advertisement

PM Modi Putin: 'গান্ধী ও বুদ্ধের দেশ থেকে বলছি,' পুতিনকে বড় বার্তা মোদীর, কী বললেন?

অনন্তকাল ধরে যুদ্ধ চলতেই থাকবে, এটা মেনে নেওয়া যায় না। এবার যুদ্ধে ইতি টানার চেষ্টা করা উচিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'যুদ্ধের এক-একটি দিন মানবসভ্যতাকে পিছিয়ে দেয়।'

ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Aug 2026,
  • अपडेटेड 10:00 PM IST
  • অনন্তকাল ধরে যুদ্ধ চলতেই থাকবে, এটা মেনে নেওয়া যায় না।
  • পুতিনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • মোদী জানান, পুতিনের আসন্ন ভারত সফরের জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করছেন।  

অনন্তকাল ধরে যুদ্ধ চলতেই থাকবে, এটা মেনে নেওয়া যায় না। এবার যুদ্ধে ইতি টানার চেষ্টা করা উচিত। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'যুদ্ধের এক-একটি দিন মানবসভ্যতাকে পিছিয়ে দেয়। আর শান্তির উদ্দেশ্যে নেওয়া প্রতিটি পদক্ষেপ মানুষের মনে নতুন আশার সঞ্চার করে। তাই অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে দ্রুত শান্তির পথে এগোনো উচিত।' 

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা SCO সম্মেলন। তারই ফাঁকে সোমবার বিশকেকে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। প্রায় ৩০ মিনিট ধরে চলে দুই রাষ্ট্রনেতার আলোচনা। বৈঠকের শুরুতেই পুতিনের সঙ্গে করমর্দন করেন মোদী। তার পর দুই নেতাকে আলিঙ্গন করতেও দেখা যায়।

ইউক্রেন যুদ্ধের আবহে এই বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। ভারত যে শান্তিপূর্ণভাবে সংঘাতের সমাধানের পক্ষেই রয়েছে, তা ফের স্পষ্ট করেছেন মোদী।  

'গান্ধী-বুদ্ধের দেশ হতে শান্তির বার্তা'
পুতিনের সঙ্গে বৈঠকে ভারতের শান্তির বার্তা তুলে ধরেন মোদী। বলেন, মহাত্মা গান্ধী এবং গৌতম বুদ্ধের দেশ ভারত। সেখান থেকে তিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন। সমস্যা যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে মিটিয়ে ফেলাই ভারতের মূল দাবি।

মোদীর কথায়, 'গান্ধী এবং বুদ্ধের দেশের বার্তা একটাই; শান্তি।'

একই সঙ্গে দুই দেশের স্বার্থের কথা মাথায় রেখে ভারত-রাশিয়া সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিয়েই দু’দেশ ভবিষ্যতে আরও ভালভাবে এগোতে পারে।

পুতিনের ভারত সফরের আগে গুরুত্বপূর্ণ বৈঠক
উল্লেখ্য, আগামী সপ্তাহেই পুতিনের ভারত সফরের কথা। বার্ষিক BRICS সম্মেলনে যোগ দিতে ভারতে আসার কথা রুশ প্রেসিডেন্টের।

বৈঠকে মোদী জানান, পুতিনের আসন্ন ভারত সফরের জন্য সারা দেশের মানুষ অপেক্ষা করছেন।  

পুতিনও ভারত-রাশিয়া সম্পর্কের প্রশংসা করেন। তাঁর বক্তব্য, মোদীর ব্যক্তিগত উদ্যোগের ফলে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। ২০২৫ সালে ভারত ও রাশিয়ার মধ্যে পর্যটকদের যাতায়াতও ১৬ শতাংশ বেড়েছে বলে জানান তিনি।

Advertisement

প্রতিরক্ষা থেকে বাণিজ্য, আলোচনায় একাধিক বিষয়
মোদী-পুতিন বৈঠকে শুধু ইউক্রেন যুদ্ধ নয়, ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়েছে। প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য এবং বিনিয়োগের মতো বিষয়ে দুই দেশের সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। 

উল্লেখ্য, এদিনও মোদী ও পুতিনের সাক্ষাতে দেখা গেল তাঁদের ‘কার ডিপ্লোম্যাসি’। গত বছর চিনের তিয়ানজিনে SCO সম্মেলনের সময় দুই নেতার একসঙ্গে গাড়িতে যাওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছিল। পরে ২০২৫ সালে পুতিন ভারত সফরে এলেও সেই একইভাবে দু'জনে এক গাড়িতে চড়েছিলেন।  

Read more!
Advertisement
Advertisement