Advertisement

Sindh Protest in Pakistan: এ বার স্বাধীন সিন্ধুদেশের দাবি পাকিস্তানে, মুনিরের বিরুদ্ধে বিদ্রোহ-বিক্ষোভ তীব্র হচ্ছে

পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচির রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে দিয়েছেন সিন্ধি সম্প্রদায়ের মানুষ। কয়েক হাজার সিন্ধি পাক সেনাপ্রধান আসিম মুনিরের প্রস্তাবিত সিন্ধপ্রদেশ ভাগের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। আসিম মুনিরের নেতৃত্বাধীন পাকসেনা চাইছে, সিন্ধ প্রদেশকে ভেঙে পৃথক একটি প্রদেশ তৈরি করতে।

করাচির রাস্তায় সিন্ধিদের বিক্ষোভ- এএনআইকরাচির রাস্তায় সিন্ধিদের বিক্ষোভ- এএনআই
Aajtak Bangla
  • করাচি,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 4:45 PM IST
  • সিন্ধ প্রদেশ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ
  • সিন্ধুর বিভিন্ন শহরে বিক্ষোভ, রাস্তা অবরোধ 
  • আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষোভ, পঞ্জাব অবরোধের হুঁশিয়ারি

বালুচিস্তান তো অনেক আগে থেকেই পাকিস্তান থেকে স্বাধীনতা চায়। পাক অধিকৃত কাশ্মীর ফুঁসছে। এ বার নয়া সংযোজন সিন্ধুদেশ। পাকিস্তানে স্পষ্টতই গৃহযুদ্ধ পরিস্থিতি। ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল পাকিস্তান ভেঙে। এ বার বালুচিস্তান ও সিন্ধুদেশের পালা। পাক অধিকৃত কাশ্মীরও যে কোনও মুহূর্তে হাতছাড়া হতে পারে ইসলামাবাদের। যার নির্যাস, ভেঙে টুকরো হতে বসেছে ওয়াঘা সীমান্তের ওপার।

সিন্ধ প্রদেশ ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

পাকিস্তানের বাণিজ্য রাজধানী করাচির রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে দিয়েছেন সিন্ধি সম্প্রদায়ের মানুষ। কয়েক হাজার সিন্ধি পাক সেনাপ্রধান আসিম মুনিরের প্রস্তাবিত সিন্ধপ্রদেশ ভাগের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। আসিম মুনিরের নেতৃত্বাধীন পাকসেনা চাইছে, সিন্ধ প্রদেশকে ভেঙে পৃথক একটি প্রদেশ তৈরি করতে। এরপরেই তীব্র ক্ষোভ শুরু হয়েছে সিন্ধিদের মধ্যে। সিন্ধি সংগঠন  জেয় সিন্ধ মুত্তাহিদা মহজ (JSMM) হুঁশিয়ারি দিয়েছে, মুনিরের এই প্রস্তাব কার্যকর করা হলে পঞ্জাব প্রদেশ স্তব্ধ করে দেওয়া হবে। এমনকী তাদের মুখে সিন্ধুদেশের সমর্থনে স্লোগানও শোনা যাচ্ছে। পঞ্জাব প্রদেশ স্তব্ধ করা মানে ইসলামাবাদের উপরে অর্থনৈতিক হামলা। কারণ পঞ্জাব প্রদেশ পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। 

সিন্ধুর জাতীয়তাবাদী সংগঠনগুলির অভিযোগ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং পঞ্জাব-প্রভাবিত প্রশাসন পরিকল্পিতভাবে তাঁদের মাতৃভূমিকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। আগামী দিনে আরও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। একই দিনে পরস্পরবিরোধী শিবিরের পৃথক সমাবেশের পরিকল্পনা থাকায় করাচির রাস্তায় সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়েছে।

করাচির রাস্তায় তীব্র বিক্ষোভ

এই পরিস্থিতির সূত্রপাত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির একটি প্রস্তাবকে কেন্দ্র করে। আসিম মুনিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নকভি পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব দেন। এরপরই সিন্ধু ভাগের আশঙ্কায় প্রতিবাদ শুরু হয়। বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন পাকিস্তান পিপলস পার্টির (PPP) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু ভাগের বিরোধিতা করেন। তাঁর দল শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শরিক হলেও, বিলাওয়াল স্পষ্ট জানিয়ে দেন, সিন্ধুকে ভাগ করার কোনও চেষ্টা মেনে নেওয়া হবে না। এমন সিদ্ধান্ত নেওয়া হলে সিন্ধুর মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারেন। করাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তপাতের পরিস্থিতিও তৈরি হতে পারে।

Advertisement

বর্তমানে পাকিস্তানে চারটি প্রদেশ রয়েছে। তবে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল প্রদেশের সংখ্যা বাড়িয়ে ১২ থেকে ১৫ করার কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী খ্বাজা আসিফ গত ২২ নভেম্বর জানান, নতুন প্রদেশ গঠন নিয়ে গণভোটের আলোচনা ২০২৬ সালের শেষ নাগাদ বাস্তব রূপ পেতে পারে।

সিন্ধুর বিভিন্ন শহরে বিক্ষোভ, রাস্তা অবরোধ 

গত রবিবার অর্থাত্‍ ২২ নভেম্বর করাচিতে হাজার হাজার মানুষ লাল পতাকা হাতে মিছিল করেন। জেয় সিন্ধু রাহবার কমিটির (JSRC) ব্যানারে আয়োজিত এই মিছিলে চারটি সিন্ধু জাতীয়তাবাদী সংগঠন অংশ নেয়। নেতৃত্বে ছিলেন জেয় সিন্ধু মাহাজের চেয়ারম্যান রিয়াজ আলি চানদিও, নিয়াজ কালানি-সহ একাধিক নেতা। আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও মিছিলে যোগ দেন। বিক্ষোভের জেরে করাচির একাধিক রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখতে হয়।

বিক্ষোভকারীদের দাবি, প্রদেশ ভাগ নিয়ে প্রস্তাবিত গণভোট আসলে আগে থেকে ঠিক করে রাখা সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার কৌশল হতে পারে। তবে তাঁদের আন্দোলন উর্দুভাষী বা অন্য কোনও জাতিগোষ্ঠীর মানুষের বিরুদ্ধে নয় বলেও স্পষ্ট করেছেন নেতারা।

পাকিস্তানি সাংবাদিক ও সমাজকর্মী ভিনগাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল তৈরির বিরুদ্ধে সিন্ধুর জাতীয়তাবাদী দলগুলি আন্দোলনে নেমেছে। ইসলামাবাদ যখনই সিন্ধুর জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করেছে, তখনই সিন্ধুর মানুষ প্রতিবাদ করেছেন। অতীতেও সিন্ধুকে ভাগ করার চেষ্টা সফল হতে দেননি তাঁরা। করাচির পাশাপাশি হায়দরাবাদ, নওয়াবশাহ এবং লারকানার মতো শহরেও বিক্ষোভ হয়েছে। গত ২১ নভেম্বর দাদু জেলার মেহর শহরেও সিন্ধু ভাগের বিরোধিতায় সমাবেশ হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্টের আইনজীবী আয়াজ লতিফ পালিজো ওই সমাবেশে বিপুল মানুষের উপস্থিতিকে সিন্ধুর ঐক্য ও রাজনৈতিক সচেতনতার বার্তা বলে উল্লেখ করেছেন।

আসিম মুনিরের বিরুদ্ধে ক্ষোভ, পঞ্জাব অবরোধের হুঁশিয়ারি

সিন্ধু ভাগের বিরোধিতার পাশাপাশি পাঞ্জাবের বিরুদ্ধে দীর্ঘদিনের অর্থনৈতিক বঞ্চনা ও রাজনৈতিক আধিপত্যের অভিযোগও তুলেছেন জাতীয়তাবাদী নেতারা। সংবাদসংস্থা ANI-এর প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনিক পুনর্গঠনের প্রস্তাবকে হাতিয়ার করে সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা দুর্বল করার চেষ্টা করছে পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের একাংশ। সিন্ধুর লক্ষ লক্ষ একর কৃষিজমি, উপকূলবর্তী দ্বীপ এবং তেল, গ্যাস ও কয়লার মতো প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে পাকিস্তানের প্রশাসন।

Read more!
Advertisement
Advertisement