Advertisement

Submarine Attack: যুদ্ধ পৌঁছে গেল ভারতের খুব কাছে, ইরানের জাহাজে ভয়াবহ হামলা, কয়েকশো মৃত্যুর আশঙ্কা

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে এক চাঞ্চল্যকর সামুদ্রিক ঘটনায় ইরানের একটি জাহাজ সাবমেরিন হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। রয়টার্সের রিপোর্টৈ শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের উল্লেখ করে জানানো হয়েছে, এই হামলার জেরে অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 4:06 PM IST
  • শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে এক চাঞ্চল্যকর সামুদ্রিক ঘটনায় ইরানের একটি জাহাজ সাবমেরিন হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে।
  • রয়টার্সের রিপোর্টৈ শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের উল্লেখ করে জানানো হয়েছে, এই হামলার জেরে অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন।

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে এক চাঞ্চল্যকর সামুদ্রিক ঘটনায় ইরানের একটি জাহাজ সাবমেরিন হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। রয়টার্সের রিপোর্টৈ শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের উল্লেখ করে জানানো হয়েছে, এই হামলার জেরে অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছেন।

বুধবার শ্রীলঙ্কার জলসীমায় ঘটনাটি ঘটে। জাহাজ থেকে বিপদসংকেত পাঠানো হলে সঙ্গে সঙ্গেই শ্রীলঙ্কার সামরিক বাহিনী বড় পরিসরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। নৌবাহিনী একাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করেছে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, ইরানি জাহাজ থেকে জরুরি বার্তা পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। পরবর্তীতে তিনি জানান, নৌবাহিনী অন্তত ৩২ জন আহতকে উদ্ধার করে তীরে নিয়ে এসেছে এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের সংখ্যা সংক্রান্ত প্রাথমিক তথ্য পরে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি।

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সংসদে বলেন, ডুবে যাওয়া জাহাজের কয়েকজন কর্মীকে চিকিৎসার জন্য তীরে আনা হয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য দেননি, শুধু আশ্বাস দিয়েছেন যে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

জাহাজটির সুনির্দিষ্ট পরিচয়, মোট আরোহীর সংখ্যা বা সাবমেরিন হামলার জন্য কারা দায়ী, এসব বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। শ্রীলঙ্কার প্রতিরক্ষা কর্তৃপক্ষ এবং ইরানি প্রশাসনের তরফে আরও বিস্তারিত বিবৃতির অপেক্ষা করা হচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement