Advertisement

Trump Modi Meeting: মোদীকে 'ভেরি টাফ ম্যান' তকমা ট্রাম্পের, প্রশংসা US প্রেসিডেন্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় কোয়াড বৈঠক হয়।

ছবি: এএফপি ও রয়টার্সছবি: এএফপি ও রয়টার্স
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 5:22 PM IST
  • মোদীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • মোদীকে 'ভেরি টাফ ম্যান' বলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় কোয়াড বৈঠক হয়। তার আগে চার রাষ্ট্রনেতা একসঙ্গে ছবি তুলছিলেন। সে সময় মোদীকে 'ভেরি টাফ ম্যান' বলেন। শুধু তা-ই নয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকেরও প্রশংসা করেন ট্রাম্প।  

প্রায় দু'বছর পর ফের এক মঞ্চে কোয়াডের চার সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা। মোদী, ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ান। তার বার্ষিক সম্মেলনের ফাঁকেই এই কোয়াড বৈঠক হয়।

এদিন বৈঠকের আগে ট্রাম্প মজার ছলে প্রধানমন্ত্রী মোদীর দিকে ইঙ্গিত করে বলেন, 'উনি খুব টাফ(দাপুটে/দৃঢ় মনোভাবাপন্ন) লোক।' পাশে দাঁড়ানো তাকাইচিরও প্রশংসা করেন। বলেন, 'তবে উনি মনে হয় আরও বেশি টাফ।'  ট্রাম্পের মস্করায় তাঁদের হাসতে দেখা যায়। এর পর চার দেশের সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, 'আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে। ওঁরা আমার বন্ধু।'

উল্লেখ্য, এর আগে গত জুনেও ফ্রান্সে জি সেভেন সম্মেলনের সময়ও মোদীকে 'ভেরি টাফ নেগোশিয়েটর' বলে প্রশংসা করেছিলেন ট্রাম্প।  

শুধু ব্যক্তিগত প্রশংসাতেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট। কোয়াডের ভবিষ্যৎ কর্মসূচিও জানান। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির জন্য চার দেশ একযোগে কাজ করবে বলে জানান। প্রযুক্তির ব্যবহার বাড়াতে ৮ কোটি ৫০ লক্ষ ডলার খরচের কথাও জানান ট্রাম্প। পাশাপাশি সমুদ্রে নিরাপত্তা বাড়াতে চার দেশের সামরিক মহড়ার পরিকল্পনাও জানান।  

এছাড়াও এদিন বিরল খনিজ বা রেয়ার আর্থের জোগান নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্পের দাবি, আমেরিকা আগামী ১০ মাসের মধ্যে প্রয়োজনীয় রেয়ার আর্থের জোগান সুনিশ্চিত করে ফেলবে। এই সেক্টরে ভারত ও জাপানও উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে বলে জানান তিনি। আধুনিক প্রযুক্তি, শিল্প এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে এই খনিজের গুরুত্ব ক্রমেই বাড়ছে। ফলে সাপ্লাই চেনে চিনের উপর নির্ভরতা কমানোও চার দেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব মোকাবিলায় কোয়াডের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক ধরে রাখাই ৪ দেশের মূল লক্ষ্য। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম চার দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে বৈঠকে বসলেন।  
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement