Advertisement

Trump Tariffs on India: রাশিয়ার তেল কিনলেও ভারতকে দিতে হবে না ট্যারিফ, 'বন্ধু' মোদীকে বড় উপহার ট্রাম্পের

এই সিদ্ধান্তটি 'লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬'-এর অধীনে নেওয়া হয়েছে। এতে জাতীয় স্বার্থে এই দেশগুলোকে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য এই সব দেশকে এখন কোনও শুল্ক দিতে হবে না। উল্টে এর মাধ্যমে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও জোরদার হবে। 

ভারতকে শুল্ক ছাড় ট্রাম্পেরভারতকে শুল্ক ছাড় ট্রাম্পের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2026,
  • अपडेटेड 8:59 AM IST
  • এই সিদ্ধান্তটি 'লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬'-এর অধীনে নেওয়া হয়েছে
  • এতে জাতীয় স্বার্থে এই দেশগুলোকে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে
  • রাশিয়া থেকে তেল কেনার জন্য এই সব দেশকে এখন কোনও শুল্ক দিতে হবে না

ভারতের জন্য বিরাট খবর। রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকার ১০০ শতাংশ ট্যারিফের মুখে পড়বে না ভারত। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, রাশিয়ার থেকে তেল বা গ্যাস কিনলেও ভারত সহ ৫ দেশের থেকে এখনই কোনও শুল্ক নেওয়া হচ্ছে না। আর দুর্গাপুজোয় কার্যত এভাবেই 'বন্ধু' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 


এই সিদ্ধান্তটি 'লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬'-এর অধীনে নেওয়া হয়েছে। এতে জাতীয় স্বার্থে এই দেশগুলোকে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য এই সব দেশকে এখন কোনও শুল্ক দিতে হবে না। উল্টে এর মাধ্যমে অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা আরও জোরদার হবে। 

জাতীয় স্বার্থের কথা উল্লেখ করেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ট্রাম্প। শুক্রবার সন্ধ্যায় সেই মর্মে একটি নির্দেশ জারি করেছেন। তিনি 'গ্রাহাম আইন’-এর অধীনে আরোপ করা নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্ক মকুব করার কথা বলেছেন। ট্রাম্প জানিয়েছেন, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ওই নির্দেশে ট্রাম্প বলেন, 'আমি এই মর্মে গ্রাহাম আইনে নির্ধারিত ওই নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কের প্রয়োগ মকুব করছি।'

আসলে ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬ নামক একটি বিলে সই করেন। এই বিলে সবথেকে বেশি অপরিশোধিত তেল কেনা ৫টি দেশকে টার্গেট করা হয়। সেই দেশগুলি হল চিন, ভারত, স্লোভাকিয়া, আজারবাইজান ও হাঙ্গেরি। গত অগাস্টেই বিলটি ৮৬-১১ ভোটে পাস হয়ে যায়। যদিও ট্রাম্প জানিয়ে দিয়েছেন, রাশিয়া থেকে তেল কেনার জন্য এখনই কোনও শুল্ক নেওয়া হবে না। ছাড় পাবে ভারত সহ ৫ দেশ। 

আর তাতেই স্বস্তিতে রয়েছে ভারত। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ১০০ শতাংশ শুল্ক দিতে হলে আদতে বিপদ বাড়ত। কমে যেতে পারত রফতানি বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এবার আর সেই সমস্যায় পড়তে হবে না বলেই আশা করা যায়। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement