Advertisement

ISIS-এর সেকেন্ড ম্যান খতম, 'আর আমাদের আতঙ্কিত করতে পারবে না', দাবি ট্রাম্পের

মার্কিন হামলায় নিকেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS-এর সেকেন্ড-ইন-কমান্ড আবু বিলাল আল-মিনুকি। নাইজেরিয়ায় বড়সড় জঙ্গি বিরোধী অভিযানে ISIS-এর আন্তর্জাতিক স্তরের ‘দ্বিতীয় শীর্ষ নেতা’-কে নিকেশ করার এই খবর শুনিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দুঃসাহসিক অভিযানে খতম ISIS-এর দ্বিতীয় চাঁইদুঃসাহসিক অভিযানে খতম ISIS-এর দ্বিতীয় চাঁই
Aajtak Bangla
  • ওয়াশিংটন,
  • 16 May 2026,
  • अपडेटेड 11:29 AM IST
  • নিকেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS-এর সেকেন্ড-ইন-কমান্ড আবু বিলাল আল-মিনুকি।
  • ISIS-এর আন্তর্জাতিক স্তরের ‘দ্বিতীয় শীর্ষ নেতা’-কে নিকেশ করার এই খবর শুনিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • স্বভাবসুলভ দম্ভভরে ট্রাম্প বলেছেন, নাইজেরিয়ায় এই অভিযানটি ছিল 'অত্যন্ত সুপরিকল্পিত'।

মার্কিন হামলায় নিকেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ISIS-এর সেকেন্ড-ইন-কমান্ড আবু বিলাল আল-মিনুকি। নাইজেরিয়ায় বড়সড় জঙ্গি বিরোধী অভিযানে ISIS-এর আন্তর্জাতিক স্তরের ‘দ্বিতীয় শীর্ষ নেতা’-কে নিকেশ করার এই খবর শুনিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্বভাবসুলভ দম্ভভরে ট্রাম্প বলেছেন, নাইজেরিয়ায় এই অভিযানটি ছিল 'অত্যন্ত সুপরিকল্পিত' ও এটি একটি 'খুবই জটিল মিশন' বলে অভিহিত করেছেন।

শুক্রবার (মার্কিন সময়)  ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘‘উনি ভেবেছিলেন আফ্রিকায় লুকিয়ে থেকে তিনি বেঁচে যাবেন। কিন্তু সব জায়গায় আমাদের লোকজন আছে। উনি কখন, কী করছে- সব আমরা জানতে পেরেছি। আজ রাতে আমার নির্দেশে,  আমেরিকা ও নাইজেরিয়ার সাহসী সেনারা নিখুঁত অভিযান চালিয়ে পৃথিবীর সবচেয়ে সক্রিয় জঙ্গিকে মুছে দিয়েছে।’’

মার্কিন প্রেসিডেন্টের পোস্টেই স্পষ্ট, আফ্রিকায় মার্কিন বাহিনীর এমন একটি সূত্র ছিল যারা আল-মিনুকির খুঁটিনাটি সম্পর্কে আমেরিকাকে সম্পূর্ণ অবহিত রাখত। 

আবু বিলাল আল-মিনুকি কে?

কাউন্টার এক্সট্রিমিজম প্রজেক্টের একটি রিপোর্টে বলা হয়েছে আবু বিলাল আল-মিনুকি, আবু বকর মহম্মদ আল-মাইনুকি নামেও পরিচিত। এই লোকটি মূলত আফ্রিকার সাহেল অঞ্চলে থাকতেন। জঙ্গি দলের একজন ঊর্ধ্বতন কমান্ডার হিসেবে কাজ করতেন তিনি। আন্তর্জাতিক স্তর থেকে আইএসের জন্য ফাণ্ড বা টাকা জোগাড় করা এবং বিভিন্ন দেশে জঙ্গি মডিউল পরিচালনা করার মূল মাথা ছিল সে। ২০২৩ সালের জুন মাসে মার্কিন প্রশাসন তাকে ‘গ্লোবাল টেররিস্ট’ হিসেবে ঘোষণা করে। 

আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার সাহেল অঞ্চল, নাইজেরিয়া ও সোমালিয়ায় ISIS-ঘনিষ্ঠ জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপ অনেক বেড়েছে। ২০২৫ সালের শেষ দিক থেকে নাইজেরিয়ায় সন্ত্রাসবাদ দমনে আরও সক্রিয় ভূমিকা নিতে শুরু করে আমেরিকা। এর আগে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় ISIS ঘাঁটিতে মার্কিন হামলার ঘটনাও ঘটেছিল।

 

Read more!
Advertisement
Advertisement