Advertisement

Iran US Peace Talks: চলতি সপ্তাহেই যুদ্ধ থামছে? ফের এক টেবিলে বসছে ইরান-আমেরিকা

পাকিস্তানের বৈঠক ভেস্তে গিয়েছে। এবার আরও একবার মুখোমুখি টেবিলে বসতে চলেছে আমেরিকা এবং ইরান। বৃহস্পতিবার হতে পারে এই আলোচনা। সেক্ষেত্রে কি চলতি সপ্তাহেই থামবে যুদ্ধ? বিশ্বের নজর বৃহস্পতিবারের বৈঠকের দিকে।

Aajtak Bangla
  • ওয়াশিংটন ,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 9:00 AM IST
  • আরও একবার মুখোমুখি হবে আমেরিকা এবং ইরান
  • চলতি সপ্তাহেই থামবে যুদ্ধ?
  • বিশ্বের নজর বৃহস্পতিবারের বৈঠকের দিকে

আগামী বৃহস্পতিবার আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে একদফা আলোচনা শুরু হতে চলেছে। মার্কিন আধিকারিকরা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে নতুন বৈঠকের জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শান্তি স্থাপনের লক্ষ্যে এই দ্বিতীয় বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। 

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার আমেরিকা ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা হবে। যদিও বৈঠকের সঠিক স্থান ও আলোচনায় কী কী বিষয় উঠে আসতে তা সম্পর্কে এখনও বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। এই আলোচনায় উভয় পক্ষের প্রতিনিধিদেরই থাকার সম্ভাবনা রয়েছে। 

আমেরিকার আধিকারিকরা বলছেন, এই গুরুত্বপূর্ণ আলোচনার লক্ষ্য হল, দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা ভাঙা এবং তাদের মধ্যে চলা বিরোধের নিষ্পত্তি করা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা দুই দেশের মধ্যে সংঘাতের বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছতে চায়। এই নতুন পর্বের সূচনাকে একটি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। যা ভবিষ্যতে বড় ধরনের চুক্তির আশা জাগাচ্ছে। 

মধ্যপ্রাচ্যে অস্থিরতা তীব্র হচ্ছে। ফলে বৃহস্পতিবার আলোচনা সফল ভাবে অনুষ্ঠিত হলে তা বিশ্বব্যাপী স্থিতিশীলতার দিকে একটি বড় পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখন ইরানের হাতে, এমনটাই বলছে আমেরিকা। 

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'পাকিস্তানে ইরানের সঙ্গে আলোচনাটি ভাল হয়েছে এবং এতে আমেরিকার সুস্পষ্ট অগ্রাধিকার ছিল। আলোচনায় কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে। যদিও কোনও পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। এখন বল ইরানের কোর্টে এবং আমেরিকা তেহরানের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।'

বিশেষজ্ঞরা মনে করছেন, দুই দেশের আলোচনায় ফেরাটা কূটনীতির বিজয়। এখন গোটা বিশ্বের নজর বৃহস্পতিবারের ফলাফলের দিকে। 

 

Read more!
Advertisement
Advertisement