Advertisement

US-Iran Conflict: ইরানে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি? আকাশে জ্বালানি ভরতে সক্ষম বিমান পাঠাচ্ছে আমেরিকা

আকাশেই ভরা যাবে জ্বালানি, এমন আরও কিছু বিমান ইজরায়েলে পাঠাতে চাইছে আমেরিকা। এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর ভয়ঙ্কর আক্রমণ শুরু হতে পারে।

আমেরিকা ও ইরান যুদ্ধআমেরিকা ও ইরান যুদ্ধ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 6:55 AM IST
  • আকাশেই ভরা যাবে জ্বালানি, এমন আরও কিছু বিমান ইজরায়েলে পাঠাতে চাইছে আমেরিকা
  • এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
  • তারপর ভয়ঙ্কর আক্রমণ শুরু হতে পারে

আমেরিকা এবং ইরানের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। রোজই নিয়ম করে অ্যাটাক করছে মার্কিন সেনাবাহিনী। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ইজরায়েলে অতিরিক্ত কয়েক ডজন আকাশে জ্বালানি ভরার (এরিয়াল রিফুয়েলিং) ক্ষমতা সম্পন্ন বিমান মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকা ও ইজরায়েলি আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে অ্যাক্সিওস।

খবর মিলছে, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালানোর কথা ভাবছে। এটি বর্তমানের অ্যাটাকের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে। অ্যাক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে সিচুয়েশন রুমের বৈঠকে ট্রাম্পের সামনে একাধিক নতুন অ্যাটাকের প্ল্যান তুলে ধরা হয়। তবে আক্রমণ আরও ঝাঁঝালো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

কোথায় কোথায় হামলা চালানোর পরিকল্পনা?
প্রতিবেদন অনুযায়ী,ইরানের বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক ঘাঁটিতে আরও আঘাত হানতে পারে আমেরিকা। এর মাধ্যমেই তেহরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করে দিতে চাইছে আমেরিকা। পাশাপাশি তারা নির্মীয়মাণ ভূগর্ভস্থ 'পিকঅ্যাক্স মাউন্টেন' হামলা চালাতে চাইছে।

মার্কিন সংবাদমাধ্যমটিকে আধিকারিকরা জানিয়েছেন, ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যেই সামরিক অভিযান বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। যদিও এখনও কোনও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

বর্তমানে আমেরিকা তেল আভিভের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণ ইজরায়েলের রামন বিমানবন্দর থেকে প্রায় ৩০টি করে আকাশে জ্বালানি ভরার বিমান পরিচালনা করছে। ইজরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ওয়াশিংটন আরও কয়েক ডজন ফাইটার জেট পাঠানোর পরিকল্পনা করছে। এর ফলে আক্রমণ আরও সহজ হবে বলে মনে করছেন তারা।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন অতিরিক্ত বিমান রাখার জন্য আনুষ্ঠানিকভাবে ইজরায়েলের কাছে অনুরোধ জানিয়েছে। এই অনুরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।


আকাশে জ্বালানি ভরার বিমান মোতায়েন হলে খুব সহজেই ইরানের উপর হামলা চালাতে পারবে আমেরিকা। তবে এখন দেখার ইজরায়েল ঠিক কোন সিদ্ধান্ত নেয়। কারণ, এমনিতেই তাদের এয়ারপোর্টে মার্কিন বিমানের চাপ রয়েছে। এরপর আরও বিমান এসে পৌঁছলে বাড়তে পারে সমস্যা। 

Advertisement

আবার হামলা চালাল আমেরিকা

শুক্রবার, আমেরিকার সময় বিকেল ৩টায় (ভারতীয় সময় শনিবার রাত ১২টা ৩০ মিনিটে) ইরানের উপর নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে টানা সাত রাত অ্যাটাক করল মার্কিন বাহিনী।

এক্স (X)-এ পোস্ট করে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, 'কমান্ডার ইন চিফের নির্দেশে এই হামলাগুলি হয়েছে। এর উদ্দেশ্য হল ইরানের সামরিক ক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া।'

 

Read more!
Advertisement
Advertisement