Advertisement

ট্রাম্পের টার্গেট হরমুজ দখল? প্রণালীর কাছেই ২২০০ কেজি বোমা ফেলল আমেরিকা

আমেরিকান বায়ুসেনা হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের মিসাইল ঘাঁটিগুলোতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। মিসাইল ঘাঁটিকে টার্গেট করে একাধিক ৫০০০-পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ফেলেছে আমেরিকা।

হরমুজের কাছেই ২২০০ কেজি বোমা ফেলল আমেরিকাহরমুজের কাছেই ২২০০ কেজি বোমা ফেলল আমেরিকা
Aajtak Bangla
  • তেহরান,
  • 18 Mar 2026,
  • अपडेटेड 8:39 AM IST
  • আড়াই সপ্তাহ যুদ্ধ চলার পর আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে আমেরিকা।
  • ইরানের হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় হামলা চালাল মার্কিন বায়ুসেনা।
  • মিসাইল ঘাঁটিকে টার্গেট করে একাধিক ৫০০০-পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ফেলেছে আমেরিকা।


১৮তম দিনে পড়ল ইরান বনাম আমেরিকা  ইজরায়েল যুদ্ধ। ক্ষমতাশালী আমেরিকার বিরুদ্ধে ইরান যে এতদিন যুদ্ধ চালাতে পারবে তা প্রথম থেকেই অনেকের কাছে অকল্পনীয় ছিল। তবে প্রায় আড়াই সপ্তাহ যুদ্ধ চলার পর আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে আমেরিকা। এবার ইরানের হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় হামলা চালাল মার্কিন বায়ুসেনা।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওযা তথ্য অনুযায়ী, আমেরিকান বায়ুসেনা হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের মিসাইল ঘাঁটিগুলোতে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। মিসাইল ঘাঁটিকে টার্গেট করে একাধিক ৫০০০-পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ফেলেছে আমেরিকা।

একটি টুইট (অধুনা X) বার্তায় আমেরিকান সেনার তরফে বুধবার বলা হয়েছে, "কয়েক ঘন্টা আগে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূল বরাবর অবস্থিত সুরক্ষিত মিসাইল ঘাঁটিগুলোতে সফলভাবে একাধিক ৫০০০-পাউন্ডের বোমা নিক্ষেপ করেছে।" 

মার্কিন সেনার দাবি, ইরানের জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল টার্গেট করেই এই হামলা চালানো হয়েছিল। আমেরিকার দাবি, এই মিসাইল দেখিয়েই ইরান হরমুজে তেলবাহী জাহাজ চলাচলের পথ রুখে দিয়েছিল। বিশেষজ্ঞদের একাংশের দাবি, আমেরিকার এই পদক্ষেপে স্পষ্ট যেন তেন প্রকারেণ আমেরিকা চাইছে হরমুজ প্রণালীর 'লক' খুলে দিতে। আর সেই কারণেই এই বোমা হামলা করল ট্রাম্পের সেনা।

উল্লেখ্য, ইরান বনাম ইজরায়েল ও আমেরিকার যুদ্ধের জেরে মার্চের প্রথম সপ্তাহ থেকেই কার্যত বন্ধ হয়ে রয়েছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাজারের নিরিখে এই প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বের মোট তেল আমদানির ২০ শতাংশই এই পথেই হয়। ফলে একাধিক দেশে চলছে জ্বালানি সঙ্কট। যদিও ভারত এক্ষেত্রে জাহাজ চলাচলের ছাড়পত্র পেয়েছে। গতকালই গুজরাতে পৌঁছেছে ভারতীয় গ্যাস বোঝাই জাহাজ নন্দাদেবী। তবে হরমুজ প্রণালীর সঙ্কট এখনও গভীর। 


 
Read more!
Advertisement
Advertisement