Advertisement

US Green Card Rules: গ্রিন কার্ড চাই? এখন আমেরিকায় বসবাস করে মিলবে না, বদলে গেল নিয়ম

আমেরিকা স্থায়ী বসবাসের স্বপ্ন দেখা ভারতীয়দের খারাপ খবর দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, এবার থেকে আমেরিকায় বসে আর গ্রিন কার্ড পাওয়া যাবে না। বরং এই কার্ড পেতে চাইলে বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি ছেড়ে যেতে হবে। তাহলেই মিলবে গ্রিন কার্ড।

গ্রিন কার্ডের নতুন নিয়মগ্রিন কার্ডের নতুন নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 8:44 AM IST
  • আমেরিকা স্থায়ী বসবাসের স্বপ্ন দেখা ভারতীয়দের খারাপ খবর দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন
  • ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, এবার থেকে আমেরিকায় বসে আর গ্রিন কার্ড পাওয়া যাবে না
  • এই কার্ড পেতে চাইলে বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি ছেড়ে যেতে হবে

আমেরিকা স্থায়ী বসবাসের স্বপ্ন দেখা ভারতীয়দের খারাপ খবর দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ওয়াশিংটন জানিয়ে দিয়েছে, এবার থেকে আমেরিকায় বসে আর গ্রিন কার্ড পাওয়া যাবে না। বরং এই কার্ড পেতে চাইলে বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি ছেড়ে যেতে হবে। তাহলেই মিলবে গ্রিন কার্ড।

আমেরিকার সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) শুক্রবার এই নতুন নিয়ম ঘোষণা করেছে। সেই নিয়ম অনুযায়ী, গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া চলার সময় আর আমেরিকায় থাকা যাবে না। তখন দেশ ছেড়ে চলে যেতে হবে। 

প্রসঙ্গত, এই নিয়ম লাগু হওয়ার আগে ভিনদেশী নাগরিকরা গ্রিন কার্ডের প্রক্রিয়া চলার সময় সাময়িক ভিসাতে থাকতে পারতেন আমেরিকায়। তবে বর্তমানে বদলে গেল নিয়ম। এখন থেকে তাদের আমেরিকা ছেড়ে চলে আসতে হবে নিজের দেশে। তারপর ইমিগ্র্যান্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। 

এই নতুন নিয়ম সম্পর্কে বলতে গিয়ে ইউএসসিআইএস-এর মুখপাত্র জ্যাক কাহলার বলেন, 'এখন থেকে যেই সকল বিদেশি নাগরিক সাময়িক সময়ের জন্য এসে গ্রিন কার্ড পেতে চাইছেন, তাদের প্রথমে নিজের দেশে ফিরে যেতে হবে। তারপর আবেদন করতে হবে। নইলে বড় জটিলতার শিকার হতে হবে।'

এর ফলে কাদের সমস্যা? 
আমেরিকার এই সিদ্ধান্তের ফলে ঝামেলায় পড়বেন সেই দেশে বসবাসরত আন্তর্জাতিক পড়ুয়ারা। এছাড়া সেখানে এইচ১বি ভিসায় কর্মরতরাও বিপদে পড়তে পারেন। কারণ, এঁদের মধ্যে অনেকেই চান গ্রিন কার্ডের মাধ্যমে আমেরিকায় স্থায়ী বসবাস করতে চান। তাঁদের এবার দেশে ফিরেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। 

জ্যাক কাহলার আরও বলেন, 'আমরা আইন মেনে কাজ করতে চাই। আমরা চাই বিদেশি নাগরিকরা দেশের সঠিক ইমিগ্রেশন সিস্টেম মেনে চলুক।'

এখন থেকে গ্রিন কার্ডে আবেদনকারীদের প্রতিটি অ্যাপ্লিকেশন ভাল করে খতিয়ে দেখা হবে। তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। 

এই প্রসঙ্গে মুখ খুলেছে আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তারা টুইট করে লেখে, 'এখন থেকে বিদেশি নাগরিক যাঁরা আমেরিকায় গ্রিন কার্ড পেতে চান, তাঁদের নিজেদের দেশে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই পলিসি ইমিগ্রেশন সিস্টেমকে ঠিক ঠাক চালাবে। সিস্টেমের খামতি বা পিছনের দরজা বন্ধ করে দেবে।'

Advertisement

কেন ভারতীয়দের জন্য চিন্তার? 
আসলে তথ্য অনুযায়ী, ২০০৪ অর্থবর্ষে ৪৯,৭০০ ভারতীয় গ্রিন কার্ডের মাধ্যমে আমেরিকার নাগরিক হয়ে গিয়েছেন। মেক্সিকোর পর ভারতীয়রাই এক্ষেত্রে গ্রিন কার্ডের লাইনে বেশি থাকে। 

 

Read more!
Advertisement
Advertisement