US Israel Iran War Live: 'আশা করি পশ্চিম এশিয়া শান্তি দীর্ঘস্থায়ী হবে,' যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ভারত

Aajtak Bangla | কলকাতা | 08 Apr 2026, 5:22 PM IST

US Israel Iran War Live: মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবারও ইজরায়েলের একাধিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র, রেল সেতু ও শহরাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধের হুমকি থেকে সরে এসে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেছেন। তিনি জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আপাতত স্থগিত রাখবেন, যা কূটনীতির জন্য একটি সম্ভাব্য সুযোগের ইঙ্গিত দিচ্ছে। ২ সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইরানও। তবে রয়েছে ১০টি শর্তও।

ইরান যুদ্ধে ২ সপ্তাহের জন্য 'যুদ্ধবিরতি'র ঘোষণাইরান যুদ্ধে ২ সপ্তাহের জন্য 'যুদ্ধবিরতি'র ঘোষণা

US Israel Iran War Live: মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গলবারও ইজরায়েলের একাধিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র, রেল সেতু ও শহরাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধের হুমকি থেকে সরে এসে যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেছেন।

তিনি জানান, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আপাতত স্থগিত রাখবেন, যা কূটনীতির জন্য একটি সম্ভাব্য সুযোগের ইঙ্গিত দিচ্ছে। ২ সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইরানও। তবে রয়েছে ১০টি শর্তও।

5:22 PM (23 days ago)

ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ ট্যারিফ, হুমকি ট্রাম্পের

Posted by :- Kishore

ইরানকে অস্ত্র সরবরাহকারী যে কোনও দেশের উপর এবার শুল্ক আরোপ করার হুমকি দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই ধরনের সবকটি দেশের উপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাম্প দাবি করেছেন, ক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হবে না।
 

4:03 PM (23 days ago)

ইরানের লাভান তেল শোধনাগারে বিস্ফোরণ

Posted by :- Kishore

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের লাভান তেল শোধনাগারে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও কেন এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
 

2:32 PM (23 days ago)

১০০ ডলারের নীচে নামল অপরিশোধিত তেলের দর

Posted by :- Kishore

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে দু'সপ্তাহের বিরতি ঘোষণা করতেই পড়ছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ১৩.৮ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯৪.২৭ ডলারে নেমে এসেছে। অন্যদিকে মার্কিন ক্রুডের দাম ১৫.৪ শতাংশ কমে ৯৫.৫৫ ডলারে নেমে এসেছে। যদিও দুটি ক্ষেত্রেই দাম যুদ্ধের আগের স্তরেই রয়েছে।
 

1:41 PM (23 days ago)

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিদেশমন্ত্রকের বিবৃতি

Posted by :- sumana

ভারতের বিদেশমন্ত্রক  যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে,  'আমরা  যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আশা করি এটি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি নিয়ে আসবে। আমরা আগেও যেমন ক্রমাগত বলে এসেছি, চলমান এই সংঘাতের দ্রুত অবসানের জন্য উত্তেজনা হ্রাস, সংলাপ এবং কূটনীতি অপরিহার্য। এই সংঘাত ইতোমধ্যে মানুষের ব্যাপক দুর্ভোগের কারণ হয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নেটওয়ার্ক ব্যাহত করেছে। আমরা আশা করি, হরমুজ প্রণালী দিয়ে নৌচলাচলের অবাধ স্বাধীনতা এবং বিশ্বব্যাপী বাণিজ্যের প্রবাহ বজায় থাকবে।'

1:28 PM (23 days ago)

রাতভর ফোনে কথা বলেছেন ট্রাম্প ও নেতানিয়াহু

Posted by :- Kishore

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়ার আগে রাতভর ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলি PM নেতানিয়াহু, এমনটাই দাবি করল ওয়াল স্ট্রিট জার্নাল। 

12:44 PM (23 days ago)

ইরানের প্রস্তাব মেনে নিয়েছে আমেরিকা, দাবি ট্রাম্পের

Posted by :- Kishore

তেহরানের প্রস্তাব আমেরিকা মানতে বাধ্য হয়েছে বলে দাবি করল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। ৪০ দিন যুদ্ধের পর ওয়াশিংটন ইরানের শর্তগুলো মেনে নিয়েছে বলে দাবি।
 

12:06 PM (23 days ago)

ভারতীয়দের এখনই ইরান ছাড়ার নির্দেশ

Posted by :- Kishore

ইরানে থাকা ভারতীয়দের এখনই ইরান ছাড়ার নির্দেশ দিল ভারতীয় দূতাবাস।  তেহরানের ভারতীয় দূতাবাস এই নির্দেশিকা জারি করেছে। জরুরি অবস্থার ভিত্তিতে এমার্জেন্সি যোগাযোগ নম্বরও চালু করেছে দূতাবাস। তবে দেশ ছাড়ার বিষয়ে দূতাবাসের সঙ্গে পরামর্শ করার নির্দেশ দেওয়া হয়েছে।
 

11:13 AM (23 days ago)

হরমুজ প্রণালীতে সমস্যার জেরে দেশের GDP বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে: RBI গভর্নর

Posted by :- Kishore

বুধবার রেপো রেট ঘোষণা করার সময় হরমুজ প্রণালী নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন RBI গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে সমস্যার জেরে দেশের GDP বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। যদিও ২০২৬ আর্থিক বছরের GDP বৃদ্ধির পূর্বাভাস ৭.৪ শতাংশ থেকে বেরিয়ে ৭.৬ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, ২০২৭ আর্থিক বছরের জন্য GDP বৃদ্ধি হতে পারে ৬.৯ শতাংশ।
 

10:51 AM (23 days ago)

যুদ্ধবিরতি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন, হরমুজ নিয়ে নয়া বার্তা ট্রাম্পের

Posted by :- Kishore

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই নতুন আইডিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, হরমুজ প্রণালী থেকে জাহাজ দ্রুত বের করতে সাহায্য করবে আমেরিকা। আর এরপরেই উঠেছে প্রশ্নচিহ্ন। তবে কি, হরমুজের উপর আংশিক নিয়ন্ত্রণ চাইছে আমেরিকা? ফলে প্রশ্ন উঠে গিয়েছে যুদ্ধবিরতি নিয়েও। কারণ, ইরান ১০ দফা দাবিতে হরমুজের উপর একচ্ছত্র অধিকার দাবি করেছে।
 

10:27 AM (23 days ago)

বিশ্ব শান্তির জন্য বড় দিন, যুদ্ধবিরতি নিয়ে বার্তা ট্রাম্পের

Posted by :- Kishore

যুদ্ধবিরতি ঘোষণার পর ফের নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, "বিশ্ব শান্তির জন্য এটা একটা অনেক বড় দিন। ইরান যুদ্ধের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তারা যুদ্ধবিরতি চাইছিল। অন্য সব দেশও চাই চায়। আমেরিকা হরমুজ প্রণালী থেকে জাহাজ বের করতে সাহায্য করবে। অনেক পজিটিভ পদক্ষেপ নেওয়া হবে। প্রচুর অর্থ উপার্জন হবে। ইরান পুনর্গঠনের কাজ করতে পারবে।...  মধ্যপ্রাচ্যের জন্য সুবর্ণ সময় আসতে চলেছে।"
 

9:28 AM (23 days ago)

যুদ্ধবিরতি'কে স্বাগত জানাল রাষ্ট্রসংঘ

Posted by :- Kishore

ইরান ও আমেরিকার যুদ্ধবিরতি-কে স্বাগত জানাল রাষ্ট্রসংঘ। আন্তর্জাতিক সংস্থার সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি এই অঞ্চলে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির স্থাপনের লক্ষ্যে দুই পক্ষকেই যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলার আহ্বান জানিয়েছেন। 

9:04 AM (23 days ago)

যুদ্ধবিরতি ঘোষণা হতেই ইরানে 'জয়'-এর উচ্ছ্বাস

Posted by :- Kishore

আমেরিকা ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করতেই ইরানে শুরু হয়েছে জয়ের উচ্ছ্বাস। রাস্তায় বেরিয়ে এসেছেন হাজার হাজার মানুষ। আনন্দে জয়ের স্লোগান দিচ্ছেন তাঁরা।
 

8:47 AM (23 days ago)

হিজবুল্লাহ-এর উপরও হামলা চলবে দাবি ইজরায়েলের

Posted by :- Kishore

দুই সপ্তাহের জন্য হামলা বন্ধের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও সব ধরনের আক্রমণ বন্ধ করতে সম্মতি জানিয়েছে। তবে বেঁকে বসেছে ইজরায়েল। ইরানে হামলা করা হবে না জানিয়েও, ইজরায়েলের দাবি লেবাননে হিজবুল্লাহ-এর উপর ইজরায়েল হামলা চালিয়ে যাবে। যদিও ইরানের শর্ত ছিল হিজবুল্লাহ-এর উপরও হামলা বন্ধ করতে হবে। ফলে যুদ্ধবিরতি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

8:31 AM (23 days ago)

সমস্ত সেনাকে হামলা বন্ধ করার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

Posted by :- Kishore

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার প্রায় ২ ঘণ্টা পর সব সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। তবে এই নির্দেশের অর্থ এই নয় যে, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। বরং ইরান জানিয়েছে, আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত সংঘাত চলবে।
 

7:49 AM (23 days ago)

যুদ্ধবিরতির পরেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে বাজছে মিসাইল অ্যালার্ট

Posted by :- Kishore

যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরেই সৌদি আরব, বাহারাইন এবং কুয়েতে শোনা গিয়েছে মিসাইল অ্যালার্ট অ্যালার্ম। সতর্ক রয়েছে ইজরায়েলও। যা ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি শান্ত হলেও ব্যাপক উত্তেজনা রয়েছে উপসাগরীয় এলাকায়।
 

7:27 AM (23 days ago)

ইরানও যুদ্ধবিরতি মেনে নিয়েছে

Posted by :- Kishore

সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইরানও। অন্যদিকে, আমেরিকা আগেই জানিয়েছিল, তাঁরা ১৪ দিনের জন্য ইরানের উপর আক্রমণ করবে না।
 

6:57 AM (23 days ago)

ইসলামাবাদে আলোচনায় বসবে ইরান-আমেরিকা

Posted by :- Kishore

আপাতত ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেছে আমেরিকা। ১০ দফা শর্ত দিয়ে সেই যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইরানও।  পাকিস্তানের দাবি, তারা এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। এবার যুদ্ধ বন্ধ করার  লক্ষ্যে শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা-ইরান আলোচনার প্রথম দফার বৈঠক।
 

6:53 AM (23 days ago)

যুদ্ধ বিরতিতে তেহরানের ১০ দফা শর্ত

Posted by :- Kishore

আপাতত ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি মেনে নিতে চলেছে ইরান। তবে তার জন্য ১০ দফা প্রস্তাব দিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ১০ দফা প্রস্তাব হল হরমুজ প্রণালিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ, মার্কিন সেনা প্রত্যাহার, মিত্র শক্তির নিরাপত্তা, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ও আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা।
 

6:50 AM (23 days ago)

২ সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

Posted by :- Kishore

আগামী ২ সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ ট্রাম্প বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধের পর তিনি ইরানের ওপর হামলা দুই সপ্তাহের জন্য বন্ধ করতে রাজি। তবে শর্ত হল তেহরানকে অবিলম্বে এবং নিরাপদে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে হবে।  ট্রাম্প এই বিরতিকে একটি “দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি” হিসেবে দাবি করেছেন।