
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে তাকিয়া গোটা বিশ্ব। মার্কিন যুক্তরাষ্ট্রে একে বলা হয় মিডটার্ম ইলেকশনস। আজ অর্থাত্ মঙ্গলবার ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। কংগ্রেসের নিয়ন্ত্রণ আগামী দুই বছর কাদের হাতে থাকবে, রিপাবলিকান নাকি ডেমোক্র্যাটস, তা ঠিক হয়ে যাবে এই ভোটের রেজাল্টেই। যদি এই ভোটে ট্রাম্প হেরে যান, তা হলে আগামী দু'বছর তাঁকে নীতি পঙ্গুত্বে ভুগতে হবে। কারণ, ডেমোক্র্যাটসরা বাধা দেবে। তবে প্ল্যান বি ছকে রেখেছেন ট্রাম্পও।
মধ্যবর্তী নির্বাচনে হারলে ট্রাম্প হয়ে যাবেন মিস্টার ভোটো
তাঁর দাবি, যদি সেনেট ও হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে যদি রিপাবলিকানরা হেরে যান, তা হলে ডোনাল্ড ট্রাম্প হয়ে উঠবেন 'Mr Veto'। অর্থাত্ আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টি যদি মার্কিন কংগ্রেসের দুই কক্ষের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সেনেট) কোনও একটিতে বা দু’টিতেই সংখ্যাগরিষ্ঠতা হারায়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে তাঁকে বিরোধী দলের নিয়ন্ত্রণাধীন কংগ্রেসের সঙ্গে কাজ করতে হবে। সে ক্ষেত্রে কংগ্রেসে পাস হওয়া তাঁর অপছন্দের বিলগুলিতে তিনি বারবার ভেটো প্রয়োগ করবেন। অর্থাৎ, কোনও বিল আইনে পরিণত হওয়া আটকে দিতে প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করবেন।
ট্রাম্পের বক্তব্য, ডেমোক্র্যাটরা কংগ্রেসে যে বিলগুলি পাস করিয়ে তাঁর কাছে পাঠাবে, তিনি সেগুলি প্রত্যাখ্যান করবেন। এভাবে বারবার ভেটো প্রয়োগ করে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারেন বলেও মনে করেন তিনি।
ডেমোক্র্যাটরা সমঝোতায় পৌঁছতে বাধ্য হবেন
ট্রাম্পের কথায়, 'ওরা একের পর এক বিল পাঠাবে। আপনি তাতে ভেটো প্রয়োগ করব। এভাবে এক-দু’মাস ধরে সব বিলে ভেটো পড়তে থাকলে ওরা বুঝবে, শুধু সময় নষ্ট হচ্ছে। তখন ওরা আলোচনায় আসবে এবং আপনি সমঝোতায় পৌঁছবেন। আইন পাস করানোর জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা নতুন কিছু নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত কোনও একটা সময়ে আমরা হয়তো সমঝোতায় পৌঁছব। আগেও তো এমনটাই হয়েছে। এটা প্রথমবার ঘটবে না।'
তৃতীয়বার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
তাঁর দ্বিতীয় প্রেসিডেন্ট মেয়াদে এখনও পর্যন্ত মাত্র দু’টি বিলে ভেটো প্রয়োগ করেছেন ট্রাম্প। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন তিনি মোট ১০টি বিলে ভেটো দিয়েছিলেন। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা অনুযায়ী, কংগ্রেসে পাস হওয়া কোনও বিল প্রত্যাখ্যান করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রেসিডেন্ট ভেটো দিলেও কংগ্রেসের দুই কক্ষ, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সেনেটে দুই-তৃতীয়াংশ সদস্য বিলটির পক্ষে ভোট দিলে সেই ভেটো অগ্রাহ্য করা সম্ভব। সে ক্ষেত্রে বিলটি আইনে পরিণত হতে পারে।
সাক্ষাৎকারে তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার সম্ভাবনা নিয়েও মুখ খোলেন ট্রাম্প। তিনি বলেন, 'সুযোগ থাকলে আমি আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চাই। কিন্তু সংবিধানের ভাষা এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট।' মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীর কথা উল্লেখ করেই এই মন্তব্য করেন তিনি। ওই সংশোধনী অনুযায়ী, কোনও ব্যক্তি দু'বারের বেশি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না।
হাউস অফ রিপ্রেজেন্টিটিভসে ৪৩৫টি আসন ও সেনেটে ১০০টি আসনে ভোটগ্রহণ হবে। এছাড়া ৩৬টি স্টেটে গভর্নর নির্বাচনও হবে। আমেরিকায় একাধিক স্টেটে বহু ভারতীয় বংশোদ্ভূত নাগরিক গভর্নর পদের জন্য লড়াই করছেন। যেমন ওয়াইয়োতে বিবেক রামাস্বামী, লস অ্যাঞ্জেলসে ডেমোক্র্যাটস প্রার্থী নিত্য রমণ, কেরলে জন্ম পরে আমেরিকার নাগরিক হয়েছেন। এছাড়া রো খান্না, অ্যামি বেরা, প্রমীলা জয়পাল, সুহাস সুব্রহ্মণ্যম, পিয়া ডান্ডিয়া, আশিস শাহের মতো বহু ভারতীয় বংশোদ্ভূত গভর্নর পদের জন্য লড়াই করছেন।