Advertisement

Donald Trump Iran War: ইরানের 'যুদ্ধবিরতি' প্রস্তাবে সায় নেই ট্রাম্পের, বললেন, 'ওদের শর্ত পছন্দ নয়'

ইরান যুদ্ধ নিয়ে ত্রাহী ত্রাহী রব গোটা বিশ্বে। বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। আর এমন পরিস্থিতিতে অনেকেই চাইছেন, দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ হয়ে যাক। কিন্তু সে গুড়ে বালি দিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে, ইরান একটা ডিল করতে চায়। কিন্তু ডিলের যা শর্ত, সেটা আপাতত আমেরিকা মানতে পারছে না। যার সহজ অর্থ দাঁড়াল যুদ্ধ এখনই থামছে না।

ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • ইরান যুদ্ধ নিয়ে ত্রাহী ত্রাহী রব গোটা বিশ্বে
  • এমন পরিস্থিতিতে অনেকেই চাইছেন, দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ হয়ে যাক
  • সে গুড়ে বালি দিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরান যুদ্ধ নিয়ে ত্রাহী ত্রাহী রব গোটা বিশ্বে। বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। আর এমন পরিস্থিতিতে অনেকেই চাইছেন, দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ হয়ে যাক। কিন্তু সে গুড়ে বালি দিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে, ইরান একটা ডিল করতে চায়। কিন্তু ডিলের যা শর্ত, সেটা আপাতত আমেরিকা মানতে পারছে না। যার সহজ অর্থ দাঁড়াল যুদ্ধ এখনই থামছে না।

এনবিসি নিউজের একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'ইরান একটি ডিল করতে চায়। আমি এটা করার জন্য তৈরি নই। কারণ, তাঁদের শর্তগুলি ঠিক নয়।' পাশাপাশি তিনি জানান, যদি আগামিদিনে কোনও চুক্তি হয়, তাহলে সেটা 'খুবই কঠোর' হবে। যদিও এই সাক্ষাৎকারে ট্রাম্প জানাননি যে ইরানের ঠিক কোন শর্ত তাদের পছন্দ নয়। 

ট্রাম্পের দাবি, এই চুক্তি করতে হলে ইরানকে পরমাণু কর্মসূচি ছাড়তে হবে। তাহলেই হবে যুদ্ধবিরতি। 

মাথায় রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম থেকেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে খাপ্পা। তারা চায় না ইরান এই কর্মসূচি চালিয়ে যাক। সেই কারণেই এই দ্বন্দ্বের সূত্রপাত। যদিও ইরান প্রথম থেকেই নাছোড়বান্দা। তারাও মার্কিন চুক্তি মানতে নারাজ। যার ফলে যুদ্ধ এখনও চলছে। 

প্রসঙ্গত, ইরান যুদ্ধ ইতিমধ্যেই তৃতীয় সপ্তাহে পড়েছে। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। পাশাপাশি হরমুজ বন্ধ থাকায় সারা পৃথিবীতেই জ্বালানি সঙ্কট তৈরি হচ্ছে। বাড়তে থাকছে তেল, গ্যাসের দাম। তার ফলেই অধিকাংশ মানুষ চাইছেন যাতে যুদ্ধ থেমে যায়।

কী পরিস্থিতি? 
দীর্ঘদিন ধরে হরমুজ বন্ধ করে রেখেছে ইরান। যার ফলে সেই এলাকা থেকে যেতে পারছে না কোনও তেল বা গ্যাসবাহী জাহাজ। তাতে সারা বিশ্বের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। দাম বাড়তে শুরু করেছে তেলের। এমনকী গ্যাস মহার্ঘ্য হয়ে উঠছে। 

আর এমন পরিস্থিতি নিয়ে চিন্তিত ট্রাম্পও। তিনিও চান যাতে এই সামুদ্রিক পথ খুলে যায়। আর সেই মতো তিনি একাধিক দেশের কাছে আহ্বান জানিয়েছেন যাতে এই সমুদ্রপথকে নিরাপদ রাখা যায়। 

Advertisement

ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অনেক দেশই ইতিমধ্যেই চেষ্টা করছে যাতে হরমুজ থেকে নিরাপদে ট্যাঙ্কার চলাচল করতে পারে।

কিন্তু ট্রাম্প যতই দাবি করুন না কেন, এখনও পরিস্থিতি কিছুই বদলায়নি। যেই কার সেই রয়েছে। যার ফলে ভারত সহ একাধিক দেশ জ্বালানি সঙ্কটের আশঙ্কা করছে।

 

Read more!
Advertisement
Advertisement