Advertisement

Donald Trump India Tariffs: ভারতকে ফের ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, ট্রেড ডিল হলে কতটা ছাড় মিলবে? বড় আপডেট

এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি ফাইনাল হয়নি। ফলে কম শুল্কের সুবিধা পাওয়ার বিষয়টি নির্ভর করছে আলোচনার ফলাফলের উপর। অর্থাৎ, সরাসরি শুল্ক কমানোর প্রস্তাব দেয়নি ট্রাম্প প্রশাসন। বরং চুক্তি হলে তবেই কম ট্যারিফের সুবিধা মিলবে।

ভারতের উপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের (ছবি: রয়টার্স)ভারতের উপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Nov 2026,
  • अपडेटेड 6:58 AM IST
  • এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি ফাইনাল হয়নি
  • ফলে কম শুল্কের সুবিধা পাওয়ার বিষয়টি নির্ভর করছে আলোচনার ফলাফলের উপর
  • সরাসরি শুল্ক কমানোর প্রস্তাব দেয়নি ট্রাম্প প্রশাসন

নতুন করে ভারতের উপর চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হতে পারে। তবে ট্রেড ডিল চূড়ান্ত হলে শুল্কের সর্বোচ্চ হার ১৭ শতাংশে নামতে পারে। অর্থাৎ, শুল্ক কমাতে চাইলে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে হবে নয়াদিল্লিকে। এটাই হল মূল শর্ত।

বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর (USTR) এই নতুন প্রস্তাব ঘোষণা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আওতায় ভারত সহ ১৪টি বড় বাণিজ্য পার্টনারকে রাখা হয়েছে।

তবে এখনই এই শুল্ক কার্যকর হচ্ছে না। আগামী ২৫ জানুয়ারি এই বিষয়ে পাবলিক হিয়ারিং আয়োজন করবে USTR। তারপরেই শুল্ক কার্যকরের পরবর্তী পদক্ষেপ করা হবে।

১৭ শতাংশ শুল্কের পিছনে রয়েছে বড় শর্ত
নতুন প্রস্তাবে ভারতকে দুই ধরনের শুল্কের মুখে পড়তে হতে পারে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ১৭ শতাংশ শুল্ক বসতে পারে। কিন্তু চুক্তি না হলে শুল্কের হার বেড়ে ২৫ শতাংশ হতে পারে।

এই মুহূর্তে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি ফাইনাল হয়নি। ফলে কম শুল্কের সুবিধা পাওয়ার বিষয়টি নির্ভর করছে আলোচনার ফলাফলের উপর। অর্থাৎ, সরাসরি শুল্ক কমানোর প্রস্তাব দেয়নি ট্রাম্প প্রশাসন। বরং চুক্তি হলে তবেই কম ট্যারিফের সুবিধা মিলবে।

যদিও শুধু ভারত নয়, অন্য দেশগুলির জন্যও আলাদা শুল্কের হার প্রস্তাব করা হয়েছে। কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ শুল্কের হার ১৮ শতাংশ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে প্রস্তাবিত শুল্কের হার ১৫ শতাংশ। এর মধ্যে আগে থেকে কার্যকর থাকা Most Favoured Nation (MFN) শুল্কও ধরা হয়েছে।

সিঙ্গাপুরের ক্ষেত্রে সর্বোচ্চ শুল্কের হার ১০ শতাংশ রাখার প্রস্তাব রয়েছে। চিনের ক্ষেত্রে প্রস্তাবিত সর্বোচ্চ শুল্কের হার ২০ শতাংশ। ভিয়েতনামের ক্ষেত্রেও আমেরিকার সঙ্গে চুক্তি হলে ২০ শতাংশ শুল্ক বসতে পারে। তবে আলোচনা ঠিক পথে না এগোলে ভিয়েতনামের উপর শুল্ক বেড়ে ৩৫ শতাংশ হতে পারে।

Advertisement

কেন ভারতের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা?
ভারতের বাণিজ্য ও শিল্পনীতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে ওয়াশিংটন। আমেরিকার দাবি, ভারতের কিছু নীতি মার্কিন সংস্থাগুলিকে প্রতিযোগিতার ক্ষেত্রে অসুবিধায় ফেলছে।

ভারতের শিল্পক্ষেত্রের সম্প্রসারণ নীতি নিয়েও প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষার দুর্বলতা, আর্থিক ক্ষেত্রে বিধিনিষেধ এবং ভারতীয় বাজারে প্রবেশের বাধা নিয়েও আপত্তি জানিয়েছে আমেরিকা।

বিশ্ববাজারে উৎপাদনের অতিরিক্ত ক্ষমতা নিয়ন্ত্রণে ভারত যথেষ্ট পদক্ষেপ করছে না বলেও অভিযোগ ওয়াশিংটনের।

ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের নীতির ফলে আমেরিকার উৎপাদন, রফতানি, কর্মসংস্থান এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া কিছু গুরুত্বপূর্ণ পণ্যের জন্য আমেরিকার অন্য দেশের উপর নির্ভরশীলতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। বিশেষ করে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, ইস্পাত, সৌরশক্তি এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই নির্ভরতা কমাতে চায় আমেরিকা।

 

Read more!
Advertisement
Advertisement