Advertisement

খামেনেই পুত্রকে অভিনন্দন পুতিনের, সরাসরি ইরানকে সমর্থনের বার্তা মস্কোর

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর তাঁর পুত্র মোজতবা খামেনেইকে এই পদে বসানো হয়েছে। মোজতবাকে অভিনন্দন জানালেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে সরাসরি ইরানকে সমর্থন জানানোর কথা বলল রাশিয়া।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Mar 2026,
  • अपडेटेड 4:59 PM IST
  • মোজতবাকে অভিনন্দন জানালে পুতিন
  • সরাসরি ইরানকে সমর্থন জানানোর কথা বলল রাশিয়া
  • আমেরিকাকে বড় বার্তা?

রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ায় মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়েছেন। পুতিন আত্মবিশ্বাসী, মোজতবাও তাঁর বাবার দেখানো পথেই হাঁটবেন। অর্থাৎ এবার সরাসরিই ইরানকে সমর্থন জানাল রাশিয়া।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই ইজরায়েল এবং আমেরিকার যৌথ উদ্যোগে নিহত হন। তারপর তাঁর পুত্র মোজতবা খামেনেইকে বাবর পদে বসানো হয়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবাকে প্রথম পুতিনই অভিনন্দন জানালেন। ক্রেমলিন থেকে দারি করা একটি বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, 'আমার পূর্ণ আস্থা রয়েছে, আপনি সম্মানের সঙ্গে আপনার বাবার কাজ চালিয়ে যাবেন। কঠিন পরিস্থিতিতে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ রাখবেন।'

ভ্লাদিমির প্রেসিডেন্ট আরও বলেন, 'আমার পক্ষ থেকে তেহরানের প্রতি দৃঢ় সমর্থন রয়েছে। আমাদের ইরানি বন্ধুদের প্রতি সংহতি রয়েছে।' আমেরিকান চাপ সত্ত্বেও মোজতবা খামেনেইকে রাশিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা তাদের অবস্থান আরও স্পষ্ট করল। 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ইরানের নতুন লিডার নির্বাচন করব।' মোজতবা খামেনেইকে হুমকি দিয়ে তিনি বলেন, 'উনিও মার্কিন হামলায় নিহত হবেন।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেন, 'ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের পরবর্তী নেতা দীর্ঘদিন টিকবে না। ওদের আমাদের থেকে ন্যূনতম অনুমোদন নিতে হবে। যদি তাঁরা আমাদের কাছ থেকে অনুমোদন না পায় তাহলে তা বেশিদিন টিকবে না। আমাদের ১০ বছর আগে ফিরে যেতে হবে না, যখন আমার মতো একজন প্রেসিডেন্ট ছিলেন না। যিনি ইরানকে এই অনুমোদন দিতেন।'

আমেরিকার তীব্র চাপ সত্ত্বেও পুতিন ইরানের নতুন নেতাকে অভিনন্দন জানিয়েছেন এবং রাশিয়ার পক্ষ থেকে দৃঢ় সমর্থনের আশ্বাসও দিয়েছেন।

 

Read more!
Advertisement
Advertisement