Advertisement

China Gold Purchase: এপ্রিলেই ৮ টন সোনা কিনেছে চিন, বিশ্ব বাজারে কি খেলা খেলছে বেজিং?

সারা বিশ্বের সোনার মার্কেটে শক্তিশালী নাম হিসেবে নিজেকে তুলে ধরছে চিন। আর এই কাজে তাদের সাহায্য করছে সেন্ট্রাল ব্যাঙ্ক। চিনের সেন্ট্রাল ব্যাঙ্ক টানা ১৮ মাস সোনা কিনে চলেছে। আর ড্রাগনের দেশের এই নয়া ট্রেন্ড দেখেই অবাক বিশেষজ্ঞরা। তাঁরা বুঝতে চাইছেন, ডলার নির্ভর আর্থিক কাঠামো থেকে বেরিয়ে আসতেই কি এভাবে সোনা কিনে চলেছে চিন?

সোনা কিনছে চিনসোনা কিনছে চিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 May 2026,
  • अपडेटेड 8:18 AM IST
  • সারা বিশ্বের সোনার মার্কেটে শক্তিশালী নাম হিসেবে নিজেকে তুলে ধরছে চিন
  • এই কাজে তাদের সাহায্য করছে সেন্ট্রাল ব্যাঙ্ক। চিনের সেন্ট্রাল ব্যাঙ্ক টানা ১৮ মাস সোনা কিনে চলেছে
  • ড্রাগনের দেশের এই নয়া ট্রেন্ড দেখেই অবাক বিশেষজ্ঞরা

সারা বিশ্বের সোনার মার্কেটে শক্তিশালী নাম হিসেবে নিজেকে তুলে ধরছে চিন। আর এই কাজে তাদের সাহায্য করছে সেন্ট্রাল ব্যাঙ্ক। চিনের সেন্ট্রাল ব্যাঙ্ক টানা ১৮ মাস ধরে বিপুল পরিমাণে সোনা কিনে চলেছে। আর ড্রাগনের দেশের এই নয়া ট্রেন্ড দেখেই অবাক বিশেষজ্ঞরা। তাঁরা বুঝতে চাইছেন, ডলার নির্ভর আর্থিক কাঠামো থেকে বেরিয়ে আসতেই কি এভাবে সোনা কিনে চলেছে চিন?  

জানলে অবাক হয়ে যাবেন, এপ্রিল ২০২৬-এ ৮ টন সোনা কিনেছে চিনের সেন্ট্রাল ব্যাঙ্ক। যার ফলে চিনের অফিশিয়াল গোল্ড রিজার্ভ ৭২.৮ মিলিয়ন ট্রয় আউন্সে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। আর এই পরিমাণ সোনার দাম মোটামুটি ৩৪২.৭৬ বিলিয়ন ডলারের মতো বলে মনে করা হচ্ছে। 

বিশেষজ্ঞরা মনে করছেন, চিন শুধু শুধু সোনা কিনছে না। বরং দীর্ঘমেয়াদে কোনও অর্থনৈতিক নীতির কথা মাথায় রেখেই এই কাজটা করছে তারা। অনেকের মতে, চিন ডলার নির্ভারতা কমাতে চাইছে। তাই তারা বিদেশি মুদ্রার ভাণ্ডার দিয়ে সোনা কিনছে। 

মাথায় রাখতে হবে, সাম্প্রতিক বছরে আমেরিকা এবং চিনের মধ্যে উত্তেজনা বেড়েছে। আমেরিকার নিষেধাজ্ঞাও দেখেছে বেজিং। আর এমন পরিস্থিতিতে নয়া স্ট্র্যাটেজিতে কাজ করছে ড্রাগনের দেশ। চিন মনে করে, সোনা এমন একটা সম্পদ যা কোনও দেশই আটকে রাখতে পারবে না। তাদের মতে, ভবিষ্যতে কোনও বড় আর্থিক জটিলতা তৈরি হলেও সোনা একটা নিরাপদ ইনভেস্টমেন্ট হিসেবে রয়ে যাবে। 

তবে শুধু নিজেদের নিরাপদে রাখা নয়, এছাড়া সেই দেশের মুদ্রা ইউয়ানকে মজবুত করার লক্ষ্যেও তারা সোনা কিনছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, চিন চাইছে ডলারের মতোই বিশ্ব বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়াতে চাইছে চিন। আর দেশে সোনার ভাণ্ডার ঠিক ঠাক থাকলে এই কাজটা সহজে করা যাবে বলে মনে করছে তারা।

এই প্রসঙ্গে বলি, কয়েক মাস ধরেই সোনার দামে অনিশ্চয়তা রয়েছে। তারপরও এই হলুদ ধাতু কিনেই চলেছে বেজিং। আর সেটা দেখে এটা পরিষ্কার যে শুধুমাত্র শর্টটার্ম প্রফিট নয়, বরং লং টার্ম প্রফিটের জন্যই এই কাজটা করছে তারা। 

Advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মার্কেটকে ঘাঁটাতে চাইছে না চিন। বরং তারা একটা গোল্ড রিজার্ভ তৈরি করতে চাইছে। কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে বাজারে। বাড়তে শুরু করেছে সোনার দাম। 

 

Read more!
Advertisement
Advertisement