সমুদ্রে ঘোরাফেরা করছে Ghost Tanker। সিরিয়ার সমুদ্র বন্দরে দেখা গিয়েছে এই অদভূতুরে Tanker। তবে এই রহস্য ধরা পরেছে স্যাটেলাইটে মাধ্যমে। কিন্তু কী এই Ghost Tanker?
জানা যাচ্ছে ইরান এই 'ভূতের ট্যাঙ্কার' দিয়ে সিরিয়ায় কোটি কোটি টাকার তেল পাঠাচ্ছে। তাও আবার একেবারে গোপনীয় ভাবে।
গত ছয় মাসে ইরান 17 টি এইরকম Ghost Tanker সিরিয়ায় পাঠিয়েছে। কিন্তু লুকিয়ে। কারণ সিরিয়ায় তেল নিয়ে যাওয়ার সময় ইজরায়েল রাডারের সাহায্যে খবর পেয়ে যেতো। আর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইরানের এই ট্রাঙ্কার গুলিতে আকাশ পথে হামলা চালিয়ে ট্রাঙ্কার গুলিকে ফাটিয়ে দিতো। ফলে সমস্ত তেল সমুদ্রে মিশে যেতো। তাতে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পরত ইরান সরকার।
আর সেই জন্যই ইরান সকলের নজর এড়িয়ে সিরিয়াকে খনিজ তেল পাঠানোর নতুন পরিকল্পনা করে। সেজন্য Ghost Tanker-এর সাহায্যে তেল পাঠানোর সিদ্ধান্ত নেয়। এই ট্রাঙ্কার গুলো যখন সিরিয়ায় প্রবেশ করে তখনই সিরিয়ার সমস্ত রাডার বন্ধ করে দেওয়া হয়। আর তার ফেল কেউ জানতে পারেন না যে কখন কোন সময়ে ইরান সমুদ্র পথে তেল নিয়ে যাচ্ছে। এমনকি ইজরায়েলও নয়।