একটা গাড়ি রাস্তায় চলছে। বাইরে থেকে দেখলে মনে হবে, এটা হয়তো কোনো বিলাসবহুল গাড়ি। চকচকে বডি, বিশাল আকার, রাজকীয় উপস্থিতি—সব মিলিয়ে চোখে পড়ার মতো। কিন্তু গাড়িটার আসল পরিচয় জানা গেলে চমকে যেতে হয়। কারণ এই গাড়ির ভেতরে বসে আছেন এমন একজন মানুষ, যাঁর নিরাপত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা একটি দেশের নিরাপত্তা।