ভুটানে হিমবাহ হ্রদের বাঁধ ভেঙে হড়পা বান। বাংলার একাধিক এলাকায় বন্যার সতর্কতা জারি। ভুটানে একাধিক জায়গায় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। সংকোশ নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা। আলিপুরদুয়ার, কোচবিহারে সতর্কতা জারি করেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে সরানো হয়েছে মানুষকে।