বিশ্ব রাজনীতির দিগন্তে যখন যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছে, তখন পশ্চিম এশিয়ার মানচিত্রে এক ভিন্ন সুর তুলে চলেছে চাবাহার বন্দর। চারদিকে সংঘাত, অনিশ্চয়তা এবং শক্তির সংঘর্ষের মধ্যে এই প্রকল্প যেন এক নীরব কিন্তু দৃঢ় প্রতিরোধ—যুদ্ধের মধ্যেও কৌশলগত এক প্রতীক হিসাবে উঠে এসেছে। ভারত ও ইরানের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই বন্দর এখন শুধু বাণিজ্যের অবকাঠামো নয়, বরং ভূরাজনীতির দাবার ছকে এক গুরুত্বপূর্ণ ঘুঁটি, যা ভবিষ্যতের শক্তির ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। ইতিমধ্যে ইরান যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে।