ব্রিটেনের হ্যান্সলোতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল ছটপুজো ২০২৬। প্রায় তিন দিন ধরে চলা এই উৎসবে সামিল হলেন বহু প্রবাসী ভারতীয়। বিহার-সহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ ভক্তি, নিষ্ঠা ও উৎসাহের সঙ্গে সূর্যদেবের উপাসনায় অংশ নেন। বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি দেশের শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র মজবুত করাও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ বারের উৎসবের বিশেষ আকর্ষণ ছিলেন বেদান্ত গ্রুপের কর্ণধার তথা বিশিষ্ট শিল্পপতি অনিল আগরওয়াল। পাশাপাশি উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি এবং ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। ছটপুজো মূলত সূর্যদেব ও ছঠি মাইয়ার উপাসনাকে কেন্দ্র করে পালিত হয়। তবে হ্যান্সলোর এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। প্রবাসী ভারতীয়দের মিলনমেলায় পরিণত হয়েছিল গোটা উৎসব।