বিশ্বের সমস্ত দেশকে পিছনে ফেলে এগিয়ে গেল চিন। কেন বলছি ভাবছেন তো? সম্প্রতি চিনে মিলেছে বিশাল সোনার ভান্ডার। ড্রাগনের দেশে সঞ্চিত রয়েছে কাঁড়ি কাঁড়ি সোনা। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এতদিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকেই বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি বলে মনে করা হত। কিন্তু এবার তাকে পিছনে ফেলে প্রথম সারিতে নিজেদের জায়গা করতে চলেছে চিন। তাঁদের সেই দাবি সত্যি হলে মানতে হবে, চিনেই বিশ্বের বৃহত্তম সোনার খনি রয়েছে।