আন্তর্জাতিক কূটনীতি এবং সামরিক শক্তির প্রতিযোগিতা যখন ক্রমশ নতুন মাত্রা পাচ্ছে, তখন বিশ্বের নজর ঘুরে গেল চিনের এক রহস্যময় সামরিক নির্মাণকাজের দিকে। ধু-ধু মরুভূমির বুক চিরে তৈরি হচ্ছে এক বিশাল অষ্টভুজাকৃতির সামরিক পরিকাঠামো। প্রথম দর্শনে সেটিকে সাধারণ কোনও স্থাপত্যের নকশা বলে মনে হলেও, উপগ্রহচিত্র বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে চিনের পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।