পশ্চিম এশিয়ার অস্থির ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে ফের জ্বলে উঠেছে সামুদ্রিক করিডর দখল ও অবরোধের যুদ্ধ। হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যেই এবার নতুন করে উত্তেজনার কেন্দ্র হয়ে উঠছে বাব আল-মান্দেব প্রণালী। ইরান-আমেরিকা সংঘাতের আবহে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হুঁশিয়ারি ঘিরে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। যুদ্ধের ময়দানে সরাসরি সংঘর্ষের পাশাপাশি এখন কৌশলগত জলপথগুলিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলতে পারে।