আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম। শুক্রবার, ২ অক্টোবর, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১০২ ডলারের উপরে উঠে যায়। এর পিছনে মূল কারণ হিসেবে উঠে আসছে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এবং তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা। এক্ষেত্রে এই পরিস্থিতির প্রভাব ভারতেও পড়বে কিনা, উঠতে শুরু করেছে সেই প্রশ্নও।