ডোনাল্ড ট্রাম্প কি নরেন্দ্র মোদিকে ব্ল্যাকমেল করছেন? এর সঙ্গে কি জেফ্রি এপস্টিন ফাইলের কোনও যোগ আছে? নাকি আমেরিকায় আদানি সংক্রান্ত তদন্তই আসল চাপের জায়গা? এই প্রশ্নগুলো অস্বস্তিকর। কিন্তু আজকের বিশ্ব রাজনীতিতে অস্বস্তিকর প্রশ্ন এড়িয়ে গেলে সত্যটা ধরা পড়ে না। কারণ ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যখন বলেন, “আমি নরেন্দ্র মোদির রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চাই না”, তখন সেটা নিছক বন্ধুত্বের মন্তব্য বলে উড়িয়ে দেওয়া কঠিন। রাজনীতিতে এমন কথা কেউ এমনি এমনি বলে না। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মানুষ, যিনি শব্দের থেকেও ইঙ্গিতে বেশি কাজ করেন।