চাঁদ কি কোনো দেশের সম্পত্তি হতে পারে? পৃথিবীর কোনও রাষ্ট্র কি চাঁদের মাটিতে পতাকা লাগিয়ে সেটা নিজের ভূখণ্ড দাবি করতে পারে? এমন প্রশ্ন আগে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক একটি পোস্ট এই বিষয়টিকে আবার আলোচনায় এনেছে। ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে চাঁদের ছবি ও আমেরিকার পতাকা দিয়ে লিখেছেন, চাঁদ আমাদের। এই মন্তব্য শুধু আমেরিকার মহাকাশ কর্মসূচি নয়, এমনকি আন্তর্জাতিক আইন, ভবিষ্যতের চাঁদের সম্পদ ও মহাকাশে সামরিক আধিপত্য এবং বিশ্ব রাজনীতির নতুন দিক নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে। ভবিষ্যতে মহাকাশে কর্তৃত্ব নিয়ে বা সম্পদের দখল নিয়ে গ্লোবাল লড়াই হতে পারে যা পৃথিবীর রাজনীতি ও কৌশলের ওপর গভীর প্রভাব ফেলবে।