“হরমুজকে USA-র ভূখণ্ড হিসেবে দেখতে আমার ভালো লাগে!”—একথা বলেই যেন মধ্যপ্রাচ্যের আগুনে আরও এক বালতি তেল ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ যাতায়াত করে, সেই গুরুত্বপূর্ণ জলপথ নিয়েই এবার এমন বিস্ফোরক মন্তব্য আমেরিকার প্রেসিডেন্টের। ট্রাম্পের দাবি, হরমুজের উপর আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। অবরোধও নাকি এখনও দুর্দান্তভাবে কাজ করছে। আর এই দাবিই ইরানের কাছে যেন নতুন করে হাসির খোরাক। কারণ, যুদ্ধ থামিয়ে শান্তির রাস্তা খোঁজার কথা ছিল। অথচ 60 দিন পেরোতেই সেই শান্তির টেবিল যেন উল্টে গিয়ে দাঁড়িয়েছে হুমকি, অবরোধ আর হরমুজ দখলের কথায়!