মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। পরিস্থিতি এখন চরম উত্তেজনাকর। আমেরিকার সেন্টকম অর্থাৎ সেন্ট্রাল কমান্ডের টানা সাত রাতের জোরালো বিমান হামলার পর, এবার পালটা মার দিল ইরান। হ্যাঁ, আমেরিকান সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে তেহরান। জর্ডান, কুয়েত এবং বাহরাইনে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ড্রোন ডিপোকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানি সেনা ও রেভল্যুশনারি গার্ডস বা আইআরজিসি।