আলোকিত করুন আপনি ধারণা করুন পৃথিবীর বাইরে, অন্ধকার গহ্বরে, চারদিকে শুধুই কালো মহাকাশ। মাথার উপরে আকাশ নেই, পরিচিত বাতাসের গন্ধ নেই। সামনে ধূসর ও পাথুরে একটি গ্রহ — চাঁদ। সেই চাঁদের পৃষ্ঠে একদিন মানুষ হয়তো বলবে ‘চলো, এবার বাড়ি ফিরি’। তবে, প্রশ্নটি হলো সেই বাড়িটি দেখতে কেমন হবে? আমরা কি পৃথিবীর মতো ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি বাড়ি বানাবো, নাকি এমন এক বাড়ি বানাবো যেটি মহাকাশযানের মতো গুটিয়ে নিয়ে চাঁদে পৌঁছে দেওয়া যাবে? যেখানে জানলার ওপারে থাকবে পৃথিবী নয়, বরং বিশাল মহাকাশ। সেখানে রান্নাঘর, গোসলখানা বা কাজের স্থান ছাড়াও সবচেয়ে জরুরি বিষয় হবে অক্সিজেন, পানি, বিদ্যুৎ এবং রেডিয়েশন থেকে নিরাপত্তার ব্যবস্থা। চাঁদের কঠিন পরিবেশে মানুষ কিভাবে বাসযোগ্য পরিবেশ তৈরি করবে তা নিয়ে চলতে রয়েছে গবেষণা এবং প্রযুক্তির উন্নয়ন। এই ভিডিওতে আমরা ভাববো চাঁদের বাড়ি আর সেখানে মানুষের জীবনযাত্রার সম্ভাবনাগুলো।