মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই তীব্র আকার নিচ্ছে। ইরানের ওপর যে কোনো ধরনের হামলার জবাবে সমপরিমাণ পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। স্পষ্ট ভাষায় তারা জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে যদি কোনো পক্ষ আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে ইরান ‘চোখের বদলে চোখ’ নীতিতেই প্রতিক্রিয়া জানাবে। এই অবস্থান শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং পূর্ণমাত্রার প্রতিশোধমূলক কৌশলের ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকদের মত।