হরমুজ প্রণালী দিয়ে যেতে ভারতের কোনও জাহাজকে টোল ফি বা ট্রানজিট ফি দিতে হবে না। স্পষ্ট করে দিলেন ভারতে ইরানের রাষ্ট্রদূত। তিনি ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানিয়েছেন, এই কঠিন সময়েও ভারত এবং ইরানের বন্ধুত্ব অটুট। একইসঙ্গে ইরানের স্পষ্ট ঘোষণা, তাদের সমস্ত শর্ত যদি আমেরিকা মেনে নেয় হবে শান্তিচুক্তি হবে। নয়তো তারা যুদ্ধের জন্য প্রস্তুত।