পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যতই জটিল হচ্ছে, তার প্রভাব ততই ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা অঞ্চলে। সাম্প্রতিক সময়ে সেই প্রভাব এসে পৌঁছেছে ভারত মহাসাগরেও। আমেরিকা, ইজরায়েল এবং ইরানের সংঘাতের মাঝখানে ঘটে যাওয়া একটি বড় সামুদ্রিক ঘটনার পরে ভারতের কোচি বন্দরে নোঙর করেছে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS LAVAN।