মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে যখন গোটা বিশ্বের নজর আমেরিকা এবং ইরানের দিকে, ঠিক তখনই সামনে এসেছে একটি নতুন ছবি। একটি মানচিত্র। আর সেই মানচিত্র ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারণ, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথের পরিচিত নামের জায়গায় দেখা গিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম।