মহাপ্রলয়ের পরে কেটে গিয়েছে ৯ দিন। নেপালে এখন মৃত্যুর সংখ্যা প্রায় ১২৫৯। কয়েক হাজার মানুষ নিখোঁজ। তার মধ্যেও একটি সুখবর। রাসুয়ায় ত্রিশূলীর 3A জলবিদ্যুত্ কেন্দ্রের টানেলে জীবিত উদ্ধার করা হল ২ জনকে। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন সঞ্জয় শাহ, ওই জলবিদ্যুত্ কেন্দ্রের মেকানিক্যাল ফোরম্যান ও কবীর মহারাজন, মেকানিক্যাল সুপারভাইজার। প্রথমে সঞ্জয় শাহকে উদ্ধার করা হয় ও তার পরে মহারাজনকে। ওই টানেলে আরও আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছে উদ্ধারকারী দল। ফলে আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা যাবে বলেই মনে করা হচ্ছে।