তিব্বত থেকে আসা হড়পা বানে বিপর্যস্ত নেপাল। ভেসে গিয়েছে সে দেশের একাধিক এলাকা। ধ্বংস শতাধিক গাড়ি। ক্ষতিগ্রস্ত একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল একটি সেতু। সম্প্রতি সেই জায়গায় নতুন করে তৈরি করা হয়েছিল সেতুটি। কিন্তু এবার ফের ভয়াবহ বন্যার জেরে সেই নতুন সেতুটিও জলের তোড়ে ভেসে গিয়েছে।