প্রকৃতির রোষে বিধ্বস্ত নেপাল। একের পর এক বিপদ। চলতি বছরের ২৬ অগাস্টেই হড়পা বান ও বন্যায় হাজারের মতো মানুষের মৃত্যু পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। এবারের ঘটনাস্থল নেপালের মুস্তাং। সেখানে এক প্রকার ধসে গেল গোটা পাহাড়। বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি হয়েছে বাংলায়। এই নিম্নচাপটি পৌঁছে গিয়েছিল উত্তর প্রদেশ পর্যন্ত। ফলে নেপালেও প্রচুর পরিমাণ বৃষ্টি হয়। কোথাও তিনশো মিলিমিটার কোথাও বা ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। এর জেরে নেপালের সব নদী ফুলে ফেঁপে ছিল। লমুস্তাং, মানাং সহ প্রচুর এলাকায় পাহাড় ধসে গিয়েছে। কালিগণ্ডকী নদীর জলে পুরো ভেসে গিয়েছে পাহাড়। একটি ভিডিয়ো সামনে এসেছে। যা দেখে মনে হচ্ছে পুরো পাহাড় যেন গলে গিয়েছে। খাদের পাশে যে সমস্ত গ্রাম ছিল সেগুলি কার্যত ভেসে গিয়েছে। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত পক্ষে ২৪ জনের। নিখোঁজ বহু।