নেপালে এভারেস্টের বেসক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ। আকাশেই একে অপরকে ধাক্কা মারল। মৃত্যু হল ভারতীয় পর্যটকের। নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদন অনুসারে, ওই ভারতীয় পর্যটকের নাম বসন্তকুমার বলরামরামাদু। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক জন। মঙ্গলবার সকাল সওয়া আটটা নাগাদ (নেপালের স্থানীয় সময় অনুযায়ী) নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় একই সময়ে অবতরণ করার চেষ্টা করছিল দু’টি হেলিকপ্টার। সেই সময় দু’টির মধ্যে সংঘর্ষ হয়।