বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে বইছে এক ভয়ঙ্কর যুদ্ধের ঝড়! একদিকে আমেরিকা, চিন আর রাশিয়ার মহাশক্তির লড়াই, আর ঠিক তার মাঝেই পুতিন-জিনপিংয়ের সম্ভাব্য তৎপরতার খবরের মাঝেই সোজা বিশ্বযুদ্ধের মারাত্মক ইঙ্গিত দিয়ে বসল কিম জং উনের উত্তর কোরিয়া! হ্যাঁ, ঠিক শুনছেন। পশ্চিমা দেশগুলোর যাবতীয় চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ফের একবার নিজের পেশির শক্তি প্রদর্শন করল পিয়ংইয়ং। রবিবারের মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গর্জে উঠল উত্তর কোরিয়ার জোড়া মিসাইল! গোটা বিশ্ব যখন এক নতুন পরমাণু যুদ্ধের আশঙ্কায় থরথর করে কাঁপছে, তখন ঠিক কী ঘটেছিল কোরিয় উপদ্বীপে? কোন মারাত্মক হুঙ্কারে কেঁপে উঠল জাপান আর দক্ষিণ কোরিয়া? আসুন, আজ একদম ভেতরের খবরটা আপনাদের সামনে উন্মোচন করব।