আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আবারও অস্বস্তিতে পড়ল পাকিস্তান। একটি সরকারি বিবৃতিকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা, সমালোচনা এবং সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের ঝড়। পাকিস্তানের বিদেশ মন্ত্রক থেকে প্রকাশিত একটি অফিসিয়াল বিবৃতিতে একাধিক ভুল বানান ধরা পড়েছে। আর সেই ভুল নিয়েই এখন দেশ-বিদেশে চর্চা তুঙ্গে।