প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া সফরে ভারতের প্রাপ্তির ভাঁড়ার প্রচুর। সুপারসনিক ব্রহ্মোস মিসাইল, অস্ত্র মিসাইলের মতো দুর্দান্ত ক্ষেপণাস্ত্র ভারতের থেকে নেবে ইন্দোনেশিয়া। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক রিজিয়নে ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক আরও মজবুত হচ্ছে। যার নির্যাস, প্রধানমন্ত্রী মোদীকে ইন্দোনেশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করলেন সে দেশের প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'বিনতাং আদিপূর্ণা' পদক তুলে দেন। 'বিনতাং আদিপূর্ণা' ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। দেশের ঐক্য, ধারাবাহিক উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির ক্ষেত্রে অসামান্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মানে ভূষিত করা হয়।