কৃষকদের জন্য দুর্দান্ত খবর। ইন্দোনেশিয়া সফরে গিয়ে ভারতের কৃষিতে উন্নয়নের জন্য বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, 'টেকসই কৃষি এবং কৃষি-প্রযুক্তি (অ্যাগ্রো-টেকনোলজি) ক্ষেত্রে আমরা একে অপরের সেরা অভিজ্ঞতা ও উদ্ভাবন ভাগ করে নেব।' একুশ শতাব্দী প্রযুক্তিনির্ভর। ভারত ও ইন্দোনেশিয়া,দুই দেশই তরুণ শক্তিতে ভরপুর। আমাদের যুবসমাজের প্রযুক্তি গ্রহণ ও ব্যবহারের স্বাভাবিক দক্ষতা রয়েছে। সেই লক্ষ্যেই আজ আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), টেলিযোগাযোগ এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের মতো ক্ষেত্রে দুই দেশের তরুণদের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছি।' এছাড়াও দুই দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও ভারত ও ইন্দোনেশিয়া একসঙ্গে কাজ করবে। ইন্দোনেশিয়ায় ভারতের অন্যতম শীর্ষ ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম বেঙ্গালুরুর (IIM Bangalore) একটি ক্যাম্পাস তৈরির কথা ঘোষণা করলেন মোদী। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারত ও ইন্দোনেশিয়ার দীর্ঘদিনের বিশ্বাসভিত্তিক অংশীদারিত্ব রয়েছে। সেই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।